বঙ্গবন্ধু টানেলের উদ্বোধনী দিনে যান চলাচলে বিধিনিষেধ

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৭:৩৭ পিএম

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের উদ্বোধন উপলক্ষ্যে নগরে যানবাহন চলাচলে পাঁচটি নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টানেলের উদ্বোধন করবেন। যান চলাচল শুরু হবে পরের দিন রোববার থেকে থেকে।

বৃহস্পতিবার গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়, টানেল উদ্বোধনের দিন ভিভিআইপি/ভিআইপিরা চট্টগ্রাম বিমানবন্দর এবং টানেল ও সি-বিচ এলাকায় সড়কপথে চলাচল করবেন। এজন্য সড়কপথে চলাচল নির্বিঘ্ন রাখতে ২৮ অক্টোবর ভোর ৫টা থেকে যানবাহন ও সাধারণের চলাচলের ওপর বিধিনিষেধ থাকবে।

নির্দেশনাগুলো হলো- সিমেন্ট ক্রসিং-কাঠগড় হয়ে কোনও যানবাহন সি-বিচ বা এয়ারপোর্ট যেতে পারবে না। এয়ারপোর্টগামী সকল জনসাধারণকে সিমেন্ট ক্রসিং থেকে বাম দিকে মোড় নিয়ে বোট ক্লাব হয়ে যাতায়াত করতে হবে। বিমানবন্দর মোড় ক্রস করে বাটারফ্লাই পার্ক হয়ে টানেল ও সি-বিচ এলাকায় যাওয়া যাবে না।

ফৌজদারহাট আউটার লিংক রোডে যান চলাচল বন্ধ থাকবে। বন্দরগামী যানবাহন আউটার লিংক রোড পরিহার করে সিটি গেইট-একে খান-সাগরিকা ক্রসিং-বড়পুল-নিমতলা হয়ে চলাচল করবে। ২৭ অক্টোবর ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কেউ সি-বিচ এলাকায় প্রবেশ করতে পারবেন না।

একাত্তর/আরএ
হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত কর্ণফুলী টানেল দেশের জন্য এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সঠিক সমীক্ষা ছাড়াই রাজনৈতিক দাম্ভিকতা থেকেই তৈরি করা হয়েছে কর্ণফুলী টানেল। ফলে লাভের বদলে প্রতিদিন হচ্ছে লোকসান। আমরা এই প্রকল্পের...
আওয়ামী লীগকে ‘ক্ষমতাচ্যুত করার ভয় দেখিয়ে’ কোনো লাভ হবে না বলে বিএনপিকে হুঁশিয়ার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেন, জনগণের কাছে ভোট নিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। আমাদের ওই সমস্ত ভয়...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে প্রথম ব্যক্তি হিসেবে টোল দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১২টা ১ মিনিটে টানেলের আনোয়ারা প্রান্তে পৌঁছে টোল দেন তিনি। প্রধানমন্ত্রীর কাছ থেকে টানেলের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর