বাসে আগুন, পুড়ে প্রাণ গেলো ঘুমন্ত হেলপারের

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১০:৩৩ এএম

আবারও শুরু হয়েছে আগুন সন্ত্রাস, ফের সেই পুরনো চিত্র। ঢাকায় রাজনৈতিক কর্মসূচির নামে দেওয়া আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে বাসের হেলপারের দেহ। নিহত হেলপার নাঈম (২২) ওই বাসে রাতে ঘুড়িয়ে ছিলেন। এসময় দগ্ধ হয়েছেন রবিউল (২৫) নামে আরেক হেলপার।

ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম জানান, রোববার রাত আনুমানিক ৩টার দিকে ডেমরা পশ্চিম দেইল্লা পাকা রাস্তার ওপর থামিয়ে রাখা অছিম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুষ্কৃতিকারীরা। ওই সময় বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন ওই পরিবহন দুই হেলপার নাঈম ও রবিউল। খবর পেয়ে ফায়ার সার্ভিস রাতেই আগুন নির্বাপণ করে। আর এই আগুনে ঘটনাস্থলেই মারা যান নাঈম। মরদেহটি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর দগ্ধ রবিউলকে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

নিহত নাঈমের বাবার নাম আলম চৌকিদার ও মা পারভীন বেগম। তার বাড়ি বরিশালের কোতোয়ালি থানায়। বর্তমানে ডেমরা হাজিনগর এলাকায় থাকতেন।

আর দগ্ধ রবিউলের বাড়ি নারায়ণগঞ্জ রূপগঞ্জে। সেও ডেমরায় থাকেন। তার বাবার নাম হযরত আলী। বার্ন ইন্সটিটিউটের চিকিৎসকরা জানান, রবিউলের শরীরে ১৭ শতাংশ দগ্ধ হয়েছে।

এআর
রাজধানীর ডেমরা পূর্ব বক্সনগর এলাকায় দারুল আজাদ তাকসিসি মাদ্রাসার আট তলা ভবনের ছয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাজধানীর ডেমরায় সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মাহিয়া (১৫) নামে আরও এক শিশু শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিশু।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের চারদিন পর দগ্ধ শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া (১৪) মারা গেছে।  
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর