গণতান্ত্রিক নির্বাচনে সহিংসতার জায়গা নেই: পিটার হাস

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৩:১১ পিএম

গণতান্ত্রিক নির্বাচনে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। তিনি বলেছেন, আমি আশা করি, সব পক্ষ শর্তহীন একটি সংলাপের দিকে এগিয়ে যাবে, যাতে উদ্বেগ কমে এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নিজ কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

পিটার হাস বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব পালনকালে স্বচ্ছ এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। যাতে আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠিত হয়। 

তিনি আরও বলেন, সাধারণত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া ভোটগ্রহণের অনেক আগে থেকে শুরু হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, সুশীল সমাজ, ভোটার, গণমাধ্যম ও নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করতে হয়। 

যদি সংঘাত হয়, শান্তিপূর্ণ সমাবেশের অধিকার খর্ব হয়, ইন্টারনেট এক্সেস না থাকে। তাহলে অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে বলেও মন্তব্য করেন তিনি।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল পিটার হাসকে বলেছেন, নির্বাচন কমিশনকে (ইসি) সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতে হবে। সব দল যেন অংশ নেয় তার জন্য আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো । নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই হবে। প্রতিকূল বা অনূকুল পরিবেশ যাই থাকুক নিবাচন হবে। দলগুলো পরিবেশ অনূকূল করে দিলে আমাদের জন্য নির্বাচন করা সহজ হয়।

বৈঠকে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমসহ মার্কিন দূতাবাসের কর্মকর্তা আর্তুরো হাইনস উপস্থিত ছিলেন বলে জানা গেছে। 

একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর