পরিবেশ যাই থাকুক সময় মতো নির্বাচন: হাসকে সিইসি

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ১২:৩৮ পিএম

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচন কমিশনকে (ইসি) সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ হিসেবে যথাসময়ে নির্বাচন করতে হবে। সব দল যেন অংশ নেয় তার জন্য আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো । নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই হবে। প্রতিকূল বা অনূকুল পরিবেশ যাই থাকুক নিবাচন হবে। দলগুলো পরিবেশ অনূকূল করে দিলে আমাদের জন্য নির্বাচন করা সহজ হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নিজ কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে কাজী হাবিবুল আউয়াল বলেন, দলগুলো এককভাবে বা অ্যালায়েন্সের মাধ্যমে অংশ নিতে পারে। অনুকূল বা প্রতিকূল পরিস্থিতি হোক, আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, এখনও প্রত্যাশা করব, সবগুলো দল অংশ নেবে। প্রতিকূল হলে হবে না, তা নয়। নির্বাচন যথা সময়ে হবে, আমরা এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ।

এদিকে সুষ্ঠু নির্বাচন ও বর্তমান পরিস্থিতি উত্তরণের জন্য সব পক্ষকে শর্তহীন সংলাপে বসার যুক্তরাষ্ট্র আহবান জানিয়ে পিটার হাস বলেছেন, গণতান্ত্রিক নির্বাচনে রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই। 

বৈঠকে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমসহ মার্কিন দূতাবাসের কর্মকর্তা আর্তুরো হাইনস উপস্থিত ছিলেন বলে জানা গেছে। 

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর