মৈত্রী এক্সপ্রেসে ককটেল নিক্ষেপ, কাঁচ ভাঙচুর

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৪:০০ পিএম

পাবনায় বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ককটেল হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির একটি বগির জানালা ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হয়নি।

বুধবার দুপুর ১২টার দিকে জেলার ঈশ্বরদী উপজেলার রেলওয়ে জংশনের অদূরে লোকোসেড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলকাতা থেকে ছেড়ে আসা মৈত্রী এক্সপ্রেস ঈশ্বরদী রেলওয়ে জংশন ছেড়ে ঢাকা যাচ্ছিল। এসময় ওই এলাকায় অবরোধের সমর্থনে স্থানীয় কিছু যুবক বিক্ষোভ করছিলেন। তারা মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে ককটেল ছোড়ে। 

ঈশ্বরদী রেলওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হারুনুজ্জামান রুমেল জানান, কে বা কারা মৈত্রী এক্সপ্রেস লক্ষ্য করে কিছু একটা ছুঁড়ে মারে। এতে ট্রেনের বগির জানালা ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কেউ আহত হয়নি। ট্রেনটি নির্দিষ্ট সময়ই ছেড়ে গেছে। ঘটনাস্থলে আগুন জ্বালানোর আলামত পাওয়া গেছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মাসুদ আলম বলেন, ট্রেন লক্ষ্য করে দুটি ককটেল ছোড়া হয়। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। 

একাত্তর/এসি
পাবনায় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) বিকেলে জেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়ার একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
পাবনায় নির্বাচনী পূর্বশত্রুতা ও আঞ্চলিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় বিএনপি সমর্থকদের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। 
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পথে চূড়ান্ত ধাপে প্রবেশ করলো বাংলাদেশ। পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে জ্বালানি হিসেবে ইউরেনিয়াম স্থাপন বা লোডিং...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর