মুগদায় পুড়লো বাস, মতিঝিলে আগুন দিতে গিয়ে আটক দুই

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০২:১০ পিএম

বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন রাজধানীর মুগদায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। আটক যুবক বিএনপির কর্মী বলে জানিয়েছে মুগদা থানার অফিসার ইনচার্জ।

বুধবার বেলা ১১টার দিকে বাসটিতে আগুন দেওয়া হয়। পরে ১১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, মুগদা মেডিক্যাল কলেজের সামনে মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

অপরদিকে রাজধানীর মতিঝিলে বাসে আগুন দেওয়ার সময় দুই জনকে আটক করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

এদিকে বায়তুল মোকাররম এলাকায় অবরোধের সমর্থনে যুবদলের মিছিল থেকে পুলিশের গাড়িসহ বেশকিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

 

একাত্তর/এসি
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
শিশুরা যাতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেদিকে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. সুকোমল বড়ুয়া।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর