আগুন সন্ত্রাসে ২৭ ঘণ্টায় পুড়েছে ১৪টি যানবাহন

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৬:৩৩ পিএম

বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচিতে ২৭ ঘণ্টায় সারাদেশে আগুন সন্ত্রাসে পুড়েছে ১৪টি যানবাহন। এরমধ্যে রয়েছে- বাস, ভ্যান, ট্রাক, পিকআপ। এছাড়া পণ্যের শোরুম, পুলিশ বক্স ও বিভিন্ন স্থাপনায় আগুন দেয়া হয়েছে।

বুধবার সকালে, ফায়ার সার্ভিস মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত মোট ১৭টি আগুনের সংবাদ পাওয়া যায়। রাজধানীতে চারটি, ঢাকা বিভাগে ছয়টি, চট্টগ্রাম বিভাগে তিনটি, রাজশাহী বিভাগ তিনটি স্থানে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ৯টি বাস, দুইটি কাভার্ড ভ্যান, দুইটি ট্রাক, একটি পিকআপ, দুইটি বাণিজ্যিক পণ্যের শোরুম, একটি পুলিশ বক্স পুড়িয়ে দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটি আরও বলছে, মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৯টি আগুন সন্ত্রাস হয়েছে। রাজধানীর পোস্তাগোলা, খিলগাঁও, বারিধারা তিনটি যানবাহনে আগুন দেয়া হয়। এছাড়া সাভার, গাজীপুর, চট্টগ্রামের কর্ণফুলী ও রাঙ্গুনিয়ায়, বগুড়া এবং সিরাজগঞ্জে যানবাহনে আগুন দেওয়া হয়। এতে ছয়টি বাস, একটি কাভার্ড ভ্যান এবং দুইটি ট্রাক পুড়ে যায়।

বিএনপি ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলার প্রতিবাদে রবিবার হরতাল ঘোষণা করে। এরপর মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয়। একই কর্মসূচি পালন করছে জামায়াতে ইসলামীও। তাদের সঙ্গে আছে সমমনা দলগুলোও।

এআরএস
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ‘ক্রিয়েটিভ’ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গণতন্ত্র ধ্বংস করতে দেশে নতুন শক্তির উত্থান ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নেতাকর্মীদের এই অপশক্তিকে রুখে দেবার আহ্বান জানিয়েছেন তিনি। 
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর