ভোটে কাউকে টেনে আনবো না: কাদের

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম

দেশে সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা পুনরুল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভোটে কাউকে টেনে আনা হবে না। 

বৃহস্পতিবার তিনি বলেন, 'বিএনপি না এলে আমি কি তাকে জোর করে আনবো? আমরা কি সংবিধান অবজ্ঞা করে নির্বাচন করবো না?'

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করবে উল্লেখ করে কাদের বলেন, এটা সরকারের বিষয় নয়। আমরা বলছি, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। অন্য কোনো দেশ যেহেতু তাদের নির্বাচন নিয়ে আমাদের পরামর্শ নেয় না, আমরা আমাদের সংবিধান ফলো করে নির্বাচন করবো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা আমাদের মতো এগিয়ে যাবো। কাউকে টেনে আনা হবেনা। প্রেসিডেন্ট ডেকেছে, কমিশন ডেকেছে, তারা আসেনি। 

২০১৮ সালে নির্বাচনে বিএনপির অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন করলেন জেনে শুনে, সংসদে গেলেন না! এটা কোন নাটক?

বিএনপির আন্দোলন নিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের আন্দোলন তারাই পণ্ড করেছেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ হত্যা করে জনগণকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করেছেন। তাদের অবস্থার তারাই নষ্ট করেছেন, এখানে আমাদের কিছু করার নেই।

এসময় বিএনপিকে সন্ত্রাসী দল উল্লেখ করে তাদের সঙ্গে সংলাপের সম্ভাবনা নাকচ করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ঘুরে ফিরে তারা নাশকতায় গেছে। বিএনপি একটি সন্ত্রাসী দল। তাদের সাথে সংলাপ হতে পারেনা।

বাংলাদেশে জাতিসংঘের কোনো কার্যকারিতা নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, গাজায় কেউ তাদের কথা শোনে? ইউক্রেন প্রসঙ্গে তারা ভালো ভালো কথা বলে।

আরবি
সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি চাকরি থেকে অব্যাহতির নির্দিষ্ট সময়সীমা পার না...
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানিয়েছে বিএনপি। 
নিশ্চিত পরাজয়ের মুখে একটি দল দেশের বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনা ও জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচনী এলাকাগুলোতে জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর কঠোর...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর