রাজনৈতিক অস্থিরতায় হুমকিতে চলচ্চিত্র শিল্প

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০১:৩০ পিএম

রাজনৈতিক অস্থিরতায় হুমকির মুখে পড়েছে চলচ্চিত্র শিল্প। দর্শকদের চাহিদা থাকা সত্ত্বেও ছবি দেখতে হলে যাচ্ছে না মানুষ, অনেক ছবির শুটিং থাকলেও অবরোধের কারণে তা পেছানো হয়েছে। আবার অনেকে রাজনৈতিক অস্থিরতার কথা মাথায় রেখে আগেভাগেই শেষ করছেন ছবির শুটিং। চলমান রাজনৈতিক অস্থিরতায় মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রগুলো মুক্তি দেয়া হবে কিনা তা নিয়েও সিদ্ধান্তহীনতায় ভুগছেন ছবির পেছনের কারিগররা।

বুধবার মধুমিতা সিনেমাহলের সন্ধ্যার শো এর ১৫ মিনিট আগে দেখা যায় মুজিব- একটি জাতির রূপকার ছবির শো শুরু হলেও দর্শকের আনাগোনা নেই। হল কর্তৃপক্ষ বলছেন, চাহিদা থাকা সত্ত্বেও রাজনৈতিক অস্থিরতায় হলে দর্শক আসছে না।

অপরদিকে শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে অরুনা বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র ‘অসম্ভব’ সিনেমা। ছবিটি আলোর মুখ দেখলেও রাজনৈতিক অস্থিরতায় কপালে চিন্তার ভাঁজ পরিচালকের। বললেন, একে তো অনুদানের ছবি হওয়ায় এটি পর্যাপ্ত হলে মুক্তি দেয়া সম্ভব হয়নি তার ওপর রাজনৈতিক অস্থিরতায় ছবিটি দেখতে হলে মানুষ না গেলে সব শ্রম ও ত্যাগ বিফলে যাবে।

অভিনেত্রী ও পরিচালক অরুনা বিশ্বাস বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। কিন্তু লোকজন যদি ভীতির কারণে হলে যেতে না পারে- তখন আমাদের আর কিছু করার থাকে না।

অসম্ভব ছবি মুক্তির সপ্তাহখানেক পরই মুক্তি পাওয়ার কথা ছিলো সরকারি অনুদানে নির্মিত আরেক চলচ্চিত্র- দায়মুক্তির। রাজনৈতিক পরিস্থিতির বিবেচনায় এবং পর্যাপ্ত হল না পাওয়ায় ১০ নভেম্বর সিনেমাটি মুক্তি দিতে নারাজ প্রযোজক।

প্রযোজক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ১০ তারিখের মতো সময় সিনেমা মুক্তি কীভাবে সম্ভব? ২৮ তারিখের পর থেকে টানা কর্মসূচি চলছেই।

এদিকে হরতাল, অবরোধ থাকায় অনেক ছবির শুটিংই পেছানো হয়েছে। আবার অনেকে টানা শুটিং করে ছবির কাজ শেষ করেছেন।

রাজনৈতিক অস্থিরতা দীর্ঘ হলে আরেক দফা সংকটে পড়বে চলচ্চিত্র শিল্প বলছেন সংশ্লিষ্টরা।

 

একাত্তর/আরএ
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর