বিএনপি কার্যালয়ের সামনে কাঁটাতারের ব্যারিকেড

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৩:৫৩ পিএম

রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের পাহারা বাড়ানো হয়েছে। বসানো হয়েছে কাঁটাতারের ব্যারিকেড।

এতোদিন অফিসের সামনে পুলিশের এক স্তরের নিরাপত্তা ছিল, গতকাল শনিবার থেকে এই নিরাপত্তার সঙ্গে যুক্ত হলো কাঁটাতারের ব্যারিকেড।

২৮ অক্টোবরের পর কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নেতাকর্মীদের আসা-যাওয়া বন্ধ রয়েছে। ‍ফুটপাত দিয়েও চলাচল করতে পারছেনা পথচারীরা। পথচারীদের ঘুরে যেতে বলা হচ্ছে।

নয়াপল্টনের দুই সড়কে প্রাইভেট কার, সিএনজি, রিকশার চলাচল স্বাভাবিক থাকলেও চাপ অনেক কম। তবে আশেপাশের দোকানপাট বন্ধ রয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, নয়া পল্টনের সড়কে স্বাভাবিক যান চলাচল করছে। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। মানুষজনের স্বাভাবিক চলাচল ও নিরাপত্তার বিধানে পুলিশ সদা প্রস্তুত রয়েছে।

এআর
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর