এক সঙ্গে জন্ম নেয়া পাঁচ শিশুর মধ্যে চলে গেলে চারটি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১০:৪২ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক সঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুর মধ্যে একে একে মারা গেছে চারটি। বেঁচে থাকার শিশুটির ওজন ৯০০ গ্রাম। তার অবস্থাও আশঙ্কাজনক।

ঢামেকের নবজাতক বিভাগের ইনডোর মেডিক্যাল অফিসার ডা সাবিহা সুলতানা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নরসিংদী শিবপুর উপজেলার বান্দারদিয়া গ্রামের মানসুরা বেগম (২২) স্বাভাবিকভাবে পাঁচ শিশুর জন্ম দেন। 

জন্মের পরই এক শিশুর মৃত্যু হয়। জীবিত চার জনকে তাৎক্ষণিক নবজাতক বিভাগের এনআইসিইউতে ভর্তি করা হয়। ওই রাতে চিকিৎসাধীন আরও এক শিশু মারা যায়। এরপর শুক্রবারে দুই জনের মৃত্যু হয়। 

তিনি আরও জানান, বর্তমানে বেঁচে থাকা শিশুটির অবস্থাও ভালো নয়। আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। শিশুগুলো ২৬ সপ্তাহে অপরিপক্ক অবস্থায় জন্মেছিল। ওজনও ছিল অনেক কম। 

একাত্তর/এসি
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের জরুরি ওয়েটিং রুমের পাশ থেকে প্রায় চার ঘণ্টার ব্যবধানে অজ্ঞাত এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।...
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
নেত্রকোণার কলমাকান্দা উপজেলার নাজিরপুরে সরকারি জমি দখল, প্রভাব বিস্তার কিংবা নামমাত্র ইজারা নিয়ে বহুতল ভবন নির্মাণের মাধ্যমে নতুন করে কাউকে ‘মাফিয়া ডন’ হতে দেয়া হবে না বলে স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর