ইতিহাসের উষ্ণতম বছর হতে পারে ২০২৩ সাল

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৯:২৭ পিএম

মারাত্মক তাপপ্রবাহ, বন্যা ও দাবানলের বছর হলো ২০২৩। সেই হিসেবে ২০২৩ সাল ইতিহাসের সবচেয়ে উষ্ণতম বছর হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

চলতি বছরের অক্টোবরে বিশ্বে তীব্র গরমের কারণে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। শুধু তাই না, প্রতিবেদনে বলা হয়েছে ২০১৬ সালের উষ্ণতম বছরের রেকর্ডকে অতিক্রম করতে পারে এ বছরের উষ্ণতা।

ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন পরিষেবা অনুসারে, এবারের বৈশ্বিক গড় তাপমাত্রা ২০১৯ সালের অক্টোবরের তাপমাত্রাকেও অতিক্রম করেছে। সেবারের তুলনায় এবারের তাপমাত্রা ০.৪ সেন্টিগ্রেড বেড়েছে। শুধু তাই না, জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, ২০১৬ সালের উষ্ণতম বছরের রেকর্ডকে অতিক্রম করতে পারে এ বছরের উষ্ণতা।

কার্বন নির্গমন এবং ‘এল নিনো’র ঘটনার কারণে চলতি বছরের অক্টোবর ছিলো রেকর্ড উষ্ণতার সারিতে পঞ্চম মাস। শুধু তাই না, অক্টোবর মাসের তাপমাত্রা এই বছরের বৈশ্বিক তাপের রেকর্ডের তালিকায় যুক্ত হয়েছে, চলতি বছর শেষ হওয়ার আগেই যা নতুন উচ্চতায় পৌঁছেছে। এ বছরের জুলাই এতটাই উষ্ণ ছিল যে এটি এক লাখ ২০ বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ মাস হতে পারে এটি।

গবেষকরা বলছেন, চরম বৈশ্বিক এই তাপমাত্রা সম্ভবত ২০২৪ সাল পর্যন্ত অব্যাহত থাকবে। ২০২৩ এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণতম বছর হবে।

কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস এর মতে, অক্টোবর মাস সেপ্টেম্বরের মতো অস্বাভাবিকভাবে গরম ছিল না, কিন্তু তার পরও রেকর্ড ভেঙেছে। মাসটি  জীবাশ্ম জ্বালানি পোড়ানোর সময়ের হিসেব করলে সেই সময়ের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি উষ্ণ ছিল।

রিপোর্টে বলা হয়েছে এখন পর্যন্ত যে পরিমাণ উষ্ণতা অনুভব করা হয়েছে তাতে বলা যায় ২০১৬ সালকে হারিয়ে উষ্ণতম বছর হবে ২০২৩।

তাপমাত্রা বিষয়ক ডাটা অ্যনালাইসিস প্রতিষ্ঠান বার্কলে আর্থের জলবায়ু বিজ্ঞানী জেকে হাউসফাদার বলেছেন, আমরা সত্যিই কোনও লক্ষণ দেখতে পাচ্ছি না যে এই  বছরের রেকর্ডকে ব্রেক করতে পারে। সব ডাটা নিশ্চিত করে যে, ২০২৩ সবচেয়ে উষ্ণ বছর।

 

একাত্তর/জো
নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে ১১১তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। ৩৪ বছর বয়সী মামদানি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে প্রাক্তন গভর্নর...
বিশ্বের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উষ্ণতম মাস ছিলো চলতি বছরের সেপ্টেম্বর। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ তথ্য জানিয়েছে কোপার্নিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা। বৈশ্বিক গড় তাপমাত্রা চলতি মাসেও রেকর্ডের...
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। যিনি দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় সরকারপ্রধানের দায়িত্ব পালনকারীদের একজন ছিলেন।
ইতিহাস বলছে ইসলাম ধর্মের প্রসার হয়েছে ন্যায় আর সত্যের ওপর ভর করে। অন্যদিকে ইহুদিবাদের বেড়ে উঠা অন্যায় আর অসত্যের ওপর।
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর