ইউক্রেনে বেসামরিক জাহাজে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, হতাহত পাঁচ

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০১:২৭ পিএম

ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরে প্রবেশ করা লাইবেরিয়ার পতাকাবাহী একটি বেসামরিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। বুধবার ওডেসা অঞ্চলে এ হামলায় একজন নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজটিকে অ্যান্টি-রাডার ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ হামলায় জাহাজে থাকা ৪৩ বছর বয়সী হারবার পাইলট নিহত হয়েছেন। তাছাড়া এ ঘটনায় তিন ফিলিপিনো ক্রু সদস্য এবং একজন বন্দরকর্মী আহত হয়েছেন। খবর রয়টার্স’র।

এ ঘটনায় রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ওডেসার আঞ্চলিক প্রসিকিউটর অফিস জানিয়েছে, বুধবার স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে এ হামলা চালানো হয়েছে। এ হামলায় জাহাজটি ছিন্নভিন্ন হয়ে গেছে।

ইউক্রেনের অবকাঠামোমন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ বলেন, লৌহ আকরিক নিয়ে চীনে যাওয়া কথা ছিল এই জাহাজটির। আর সেটাতেই আক্রমণ করেছে রাশিয়া। শুধু তাই নয়, শস্যচুক্তি থেকে বের হয়ে আসার পর ২১টি বন্দর কাঠামোতে হামলা চালিয়েছে রাশিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওলেক্সান্ডার কুব্রাকভ বলেন, ১৬০টির বেশি অবকাঠামো এবং ১২২টি যানবাহন ধ্বংস করেছে রাশিয়া।

 

একাত্তর/জো
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর