ফ্যামিলি কার্ড ছাড়াই টিসিবির পাঁচ পণ্য মিলবে অর্ধেক দামে

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১২:৪০ পিএম

নিত্যপণ্যের দামবৃদ্ধির মধ্যে ভোক্তাদের স্বস্তি দিতে এবার ফ্যামিলি কার্ড ছাড়াই অর্ধেক দামে পেঁয়াজ, ডাল ও তেলসহ পাঁচ ধরনের নিত্যপণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

মঙ্গলবার থেকে টিসিবির এ বিক্রির কাজ শুরু হচ্ছে বলে সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, টিসিবির ফ্যামিলি কার্ডের বাইরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে পাঁচ ধরনের পণ্য ২৫ থেকে ৩০টি ট্রাকে বিক্রি করা হবে বলে।

এই পাঁচ ধরনের পণ্যের মধ্যে রয়েছে- মসুর ডাল, সয়াবিন তেল, পেঁয়াজ ও চিনি। এসব পণ্য বর্তমান বাজারমূল্যের চেয়ে প্রায় অর্ধেক দামে মিলবে।

সচিব জানান, পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকা, চিনি ৭০ টাকা, আলু ৩০, সয়াবিন ১০০ ও মসুরির ডাল ৬০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

নয় হাজার পরিবার প্রতিটি পণ্য মাসে দুই কেজি করে নিতে পারবেন বলেও জানান তপন কান্তি ঘোষ।

এদিকে সারা দেশে সরকার নির্ধারিত দামে আলু ও ডিম বিক্রি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে।

হিমাগার থেকে প্রতি কেজি আলুর দাম ২৭ টাকা ও খুচরা বাজারে ৩৬ টাকা দামে বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানান বাণিজ্য সচিব।

তিনি বলেন, বাজারে দাম নিয়ন্ত্রণে আনতে এখন পর্যন্ত প্রায় ১১ লাখ টন আলু ও ৬৫ হাজার ডিম আমদানি করা হয়েছে। আর ডিম আমদানি অনুমতি দেয়া হয়েছে ২৫ কোটি পিস। 

আরবি 
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় আট হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় যোগ হবে আরো পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের...
রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয়ায় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও, সফল হয়নি বলে দাবি করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ...
কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিন গুণ জরিমানা দিতে হবে বলেও জানান তিনি।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর