বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় নারী-শিশুসহ নিহত ১০০

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০১:৫৯ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় নারী ও শিশুসহ কমপক্ষে ১০০ জন নিহত হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের পেছনে কারা ছিলো তা এখনও স্পষ্ট নয়।

সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গেলো ৬ নভেম্বর দেশটির জাওঙ্গো গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এক বিবৃতিতে বলেছেন, জাওঙ্গো গ্রামে সশস্ত্র হামলায় নারী ও শিশুসহ প্রায় ১০০ জন বেসামরিক লোককে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

সহিংসতার এ ঘটনায় বুরকিনা ফাসোর সামরিক জান্তার প্রতি তিনি তদন্তের আহবান জানিয়েছেন। 

যদিও পশ্চিম আফ্রিকার দেশটির জান্তা সরকার এখনও তাতে সাড়া দেয়নি।

এদিকে এ হামলা ও হত্যাকাণ্ডের পেছনে কারা ছিলো তা এখনও স্পষ্ট নয়। এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি কোনো ব্যক্তি বা সংগঠন।   

যুক্তরাষ্ট্রভিত্তিক আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা প্রজেক্টের (এসিএলইডি) তথ্যমতে, নানা সহিংসতায় গেলো বছর দেশটিতে এক হাজার ৪০০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। 

আর চলতি বছর এখন পর্যন্ত নিহত হয়েছে প্রায় আট হাজার মানুষ। 

আরবিএস  
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটল। দিল্লির বুকে দুই পরাশক্তির মধ্যে স্বাক্ষরিত হলো এক 'ঐতিহাসিক' বাণিজ্য চুক্তি।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশ থেকে ২০২৫ সালের শেষ তিন মাসে মোট এক লাখ ১৫ হাজার ৪৪০ জন অভিবাসীকে সংশ্লিষ্ট দেশগুলো ছেড়ে যাওয়ার আইনি নির্দেশনা দেওয়া হয়েছে।
গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রস্তাবের বিরোধিতাকারী মিত্র দেশগুলোর ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক আরোপের হুমকি দেয়ার পর, করণীয় ঠিক করতে রোববার স্থানীয় সময় বিকেলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর