রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশের এক সহকারী উপ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার রাত আটটার দিকে খিলক্ষেতের কুড়াতলি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যর নাম মফিজুল ইসলাম (৪০)। তিনি খিলক্ষেত থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাত পোনে দশ টায় ঢামেক হাসপাতালে আনা হয়।
খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ কাজী শাহান হক বলেন, মফিজুল ডিউটি শেষ থানার উদ্দেশে হেঁটে আসছিলেন। পথে ৪/৫ জনের একদল দুর্বৃত্ত তাকে পেটে, মাথাসহ শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তার কাছে অস্ত্র ছিল, কিন্তু দুর্বৃত্তরা তা নিতে পারেনি।
এটি পূর্ব শত্রুতা নাকি অন্য কিছু তা তদন্তের পর বলা যাবে বলেও জানান ওসি শাহান।
বিমানবন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত এক