রাজধানীজুড়ে নিরাপত্তায় এপিসিসহ র‍্যাবের ৬০ টহল টিম

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৭:৫৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় র‌্যাব স্পেশাল ফোর্সেসের বিশেষায়িত যানবাহন এপিসিসহ সাতটি টহল টিম মোতায়েন রয়েছে।

এছাড়াও রাজধানীজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের ৬০টি টহল টিম দায়িত্বপালন করছে।

বুধবার সন্ধ্যায় র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর নির্বাচন কমিশন সংলগ্ন এলাকায় বিশেষায়িত যানবাহন এপিসিসহ র‌্যাব স্পেশাল ফোর্সেসের সাতটি টহল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়াও রাজধানীর নিরাপত্তায় র‍্যাবের ৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

এর আগে, বিএনপি ও জামায়াতের ডাকা পঞ্চম দফা অবরোধের মধ্যে নাশকতা ঠেকাতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ১৮১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে পোশাক কারখানা অধ্যুষিত এলাকা, ঢাকা ও আশেপাশের জেলায় টহল দিচ্ছে ৩৩ প্লাটুন বিজিবি। সাধারণত প্রতি প্লাটুনে থাকেন ৩০ জন বিজিবি সদস্য।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বুধবার সকালে এক বার্তায় বলেন, সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোর থেকে ঢাকাসহ সারা দেশে ১৮১ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক বিজিবি প্লাটুন স্ট্যান্ডবাই রয়েছে।

 

একাত্তর/জো
চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে র‌্যাবের ওপর ‘ইয়াসিন বাহিনী’র অতর্কিত হামলার ঘটনায় আগে থেকে বিষয়টি সঠিকভাবে মনিটর করতে না পারার দুর্বলতা স্বীকার করেছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো....
সয়াবিন তেল বিক্রির ক্ষেত্রে ক্রেতাদের নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করার বাধ্যবাধকতা আরোপ করার অপরাধে রাজধানীর মিরপুরের প্রিন্স বাজারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 
দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করে কাউকে কোনো কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহীদুর রহমান। তিনি...
প্রত্যাশা অনুযায়ী বৃহস্পতিবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং এতে কোনো জঙ্গি হামলার হুমকি নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তবে যারা নির্বাচন ব্যাহত করতে চাইবে,...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর