বগুড়ায় দুধের লরিতে আগুন, ট্রাক ভাঙচুর

আপডেট : ১৬ নভেম্বর ২০২৩, ০২:৫৪ পিএম

বগুড়ায় অবরোধের সমর্থনে একটি দুধের লরিতে অগ্নিসংযোগ ও কয়েকটি ট্রাক ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে সদরের এরুলিয়া ও ঘুনিয়াতলায় এসব ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে।

বিএনপি-জামায়াতের পঞ্চম দফা অবরোধের দ্বিতীয় দিনে বগুড়া সদরের ঘুনিয়াতলা এলাকায় দুর্বৃত্তরা দুগ্ধ বহনকারী একটি লরিতে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়ায় দুইটি ট্রাকেও ভাঙচুর চালায় তারা।

এদিকে, অবরোধের সমর্থনে সদরের ঘুনিয়াতলা ও সুজাবাদ এলাকায় বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিতে গেলে পুলিশের বাধার কারণে পিছু হটে। অন্যদিকে নিশ্চিন্তপুরে জামায়াত-শিবির একটি মিছিল বের করে সেখানে এক ঘণ্টা ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

দূরপাল্লার বাস চলাচল না করলেও পণ্যবাহী যানবাহন চলাচল করছে পুলিশের সহায়তায়। জনজীবন স্বাভাবিক রাখতে বগুড়া প্রতিটি রাস্তার মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে।

 

একাত্তর/জো
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে বগুড়া শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক ও এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটা থেকে রাত ৯টা পর্যন্ত...
বগুড়ায় ঈদের দিন ঘুরতে বেরিয়ে ত্রিমুখী মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ায় মধ্যরাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে জেলার গাবতলী উপজেলার মমিনহাটা দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
উত্তরাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও এভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর, আধুনিক বিমানঘাঁটি, পাইলট ট্রেনিং সেন্টার ও কার্গো ফ্যাসিলিটি স্থাপনের উদ্যোগ নিয়েছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর