গ্রেপ্তার এড়াতে আত্মহত্যার হুমকি আদম তমিজির!

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ১২:৪৭ এএম

হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজি হকের বাসায় অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কিন্তু আত্মহত্যার হুমকি দেয়ায় তমিজিকে এখনও গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে র‍্যাব। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে র‍্যাবের একটি দল রাজধানীর গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ওই বাসায় অভিযান চালায়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 আদম তমিজি হকের বাসায় র‍্যাবের অভিযান। ইমেজ: একাত্তর।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আদম তমিজি হকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একাধিক মামলা রয়েছে। সেই মামলায় বৃহস্পতিবার সন্ধ্যায় আদম তমিজিকে গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযানের মুখে গ্রেপ্তার করা হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তমিজি। এমনকি নিজের স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন তিনি। 

এ র‍্যাব কর্মকর্তা আরও বলেন, পাশাপাশি আমরা অভিযানে গিয়ে দেখেছি একজন বিদেশি নাগরিক তার বাসায় অবস্থান করছেন। তিনি তার বন্ধু বলে জেনেছি। সবকিছু মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে গ্রেপ্তার করিনি। তবে বাড়িটি ঘিরে র‍্যাব সদস্যদের উপস্থিতি রয়েছে।

এর আগে রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে দীর্ঘদিন ধরে সরকারের সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করে আসছেন তমিজি।  

আরবিএস  
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর