ঘূর্ণিঝড় মিধিলি: সব ধরনের নৌযান চলাচল বন্ধ

আপডেট : ১৭ নভেম্বর ২০২৩, ০১:০৬ পিএম

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলি উপকূলের দিকে ধেয়ে আসার মধ্যে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ।

শুক্রবার সকাল ১০টা থেকে লঞ্চ চলাচলসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বিআইডব্লিউটিএ থেকে জানানো হয়েছে।

ঘূর্ণিঝড়টি উপকূলের কাছে এগিয়ে আসতে থাকায় পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে সাত নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আর শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার নদীবন্দর সমূহকে তিন নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার দুপুর নাগাদ ঘূর্ণিঝড়টির কেন্দ্র বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করতে পারে।

সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৪১৫ কিলোমিটার দুরে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৩৯৫ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ২৬৫ কিলোমিটার, এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ২৭০ কিলোমিটার দুরে অবস্থান করছিল।

আরবি
প্রবল ঘূর্ণিঝড় ‘দানা’ বাংলাদেশের উপকূলে আসছে না। এরিমধ্যে এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগটি ওড়িশার ভিতরকণিকা থেকে ধামারা বন্দরের মধ্যে আছড়ে পড়তে শুরু করেছে বলে খবর দিচ্ছে ভারতের গণমাধ্যমগুলো।
ঘণ্টায় ১২০ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাগেরহাটের মোংলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খেপুপাড়া উপকূলে আঘাত হেনেছে প্রবল ঘূর্ণিঝড় ‘রিমাল’।
ঘূর্ণিঝড় মোকাবিলায় উপকূলীয় জেলাগুলোতে চলছে প্রস্তুতি। সভা করে দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ঝড় মোকাবিলায় কাজ করবে কোস্টগার্ড, নৌবাহিনী, রেডক্রিসেন্টসহ...
১৯৭০ সাল। বাংলাদেশের প্রত্যন্ত উপকূলীয় অঞ্চল ভোলায় আঘাত হানে ভয়ংকর ‘সাইক্লোন ভোলা’। সেবার ঝড়ের আঘাতে এক নিমিষে ধ্বংস হয়ে যায় বহু ঘরবাড়ি। বঙ্গোপসাগর উপকূলজুড়ে মৃত্যু হয় প্রায় পাঁচ লাখ...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর