২৮ অক্টোবর সহিংসতার দায় মানছেন বিএনপি নেতারা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম

২৮ অক্টোবর বিএনপির সমাবেশে অংশগ্রহণ নিয়ে ধ্বংসাত্মক কার্যক্রম ও পুলিশকে মারধরের ঘটনায় সরাসরি জড়িত বিএনপির ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশের একটি দল। এই তথ্য জানিয়ে ডিবি প্রধান হারুন অর রশিদ বলেছেন, বিএনপির শীর্ষ নেতারা ২৮ অক্টোবরের ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার রাজধানীর মিন্টো রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান এসময় জানান, ২৮ অক্টোবরের ভিডিও, ছবিতে কমলাপুর রেলওয়ে অফিসার্স কোয়ার্টারের সামনে বিএনপির নেতাকর্মীদের গাড়িতে আগুন দেয়া ও পুলিশকে মারধর করতে দেখা গেছে। পুলিশকে গুরুতর  আহত করে পুলিশের দিকে অস্ত্র তাক করতেও দেখা গেছে তাদের। ঘটনায় জড়িতদের আটক করেছে পুলিশ। 

এছাড়া প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায়- মো. ইসমাঈল পাটওয়ারী, আব্দুল্লাহ আল সাঈদ রনি, এস এম মুরাদ হোসেন মামুন ও মাকসুদুর রহমান মাসুদ নামের চারজনকে আটক করা হয়েছে। তারা জড়িত থাকার কথা ডিবি পুলিশের কাছে স্বীকার করেছে।

এর আগে গ্রেপ্তার যুবদলের নেতারাও ২৮ অক্টোবর নাশকতার কথা স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন।

কেন্দ্রীয় যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক সাইদ হাসান মিন্টু দাবি করেন, তাদের নেতারা নানান ধরনের বিস্ফোরক বানিয়ে সরবারহ করতে বলেছেন।

ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, সুলতান সালাউদ্দিন টুকু লাঠি নিয়ে পুলিশকে তাড়িয়েছে তার ভিডিও আছে। এছাড়া আরও যেসব কেন্দ্রীয় নেতাকে আমরা আটক করেছি তারা আমাদের কাছে ধ্বংসাত্মক কার্যক্রমের দায় স্বীকার করেছেন।

বিএনপি নেতাকর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে তুলে নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, কাউকে গ্রেপ্তার করতে গেলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা তাদের পরিচয় দিয়েই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন।

একাত্তর/আরএ
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর