সাতকানিয়ায় তিন বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০১:০৩ পিএম

চট্টগ্রামের সাতকানিয়ায় পার্কিংয়ে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে তিনটি বাসই ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

সোমবার ভোর ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার কেঁওচিয়ায় মডেল মসজিদের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

সাতকানিয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা এস এম কারনাইম হুমায়ূন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মডেল মসজিদের দক্ষিণে ওই বাসগুলো নিজস্ব ডিপোতে ছিলো।  

পুড়ে যাওয়া তিন বাসের মধ্যে দু'টি শ্যামলী ও একটি হানিফ পরিবহনের বাস রয়েছে। এসব বাস চট্টগ্রাম-কক্সবাজার সড়কে চলাচল করত।

আরবিএস  
মানিকগঞ্জে দাঁড়িয়ে থাকা একটি স্কুলে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতর ঘুমিয়ে থাকা চালক গুরুতর দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতাল ও পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক...
দলীয় কোন্দলে পড়ে গুলি খেতে না চাইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতি করার আহ্বান জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
‘হাড় নেই চাপ দিবেন না’ একটি  সতর্কবার্তা। খুলিহীন মাথায় মোড়ানো ব্যান্ডেজে কালো মার্কার দিয়ে লেখা সতর্কবার্তাটি। এটি শুধু সতর্কবার্তা নয়, মামুন মিয়ার জীবনের নাজুক অবস্থারও প্রতিফলন।  
এ সময় আবেদীন আল মামুনের স্ত্রী ফাতেমা আক্তারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
গ্রিনল্যান্ডের নিরাপত্তা রক্ষা ও সামরিক উপস্থিতি সংক্রান্ত বহুল আলোচিত কূটনৈতিক বিরোধের অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র, ডেনমার্ক ও গ্রিনল্যান্ড এক যৌথ সমঝোতায় উপনীত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধির নামে জনগণের টাকা যাতে কোনোভাবেই অপচয় না হয়, সে বিষয়ে কাজ শুরু করার আগেই সঠিক পরিকল্পনা গ্রহণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড....
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ব্যাপক আন্তর্জাতিক অংশগ্রহণ এবং ব্যবসায়ীক ম্যাচমেকিংয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে পঞ্চম নিউইয়র্ক ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অ্যান্ড চেম্বার অ্যানুয়াল বিজনেস...
গ্রামীণফোন ‘1Bangladesh 1Internet’ চালু করেছে, যার মাধ্যমে দেশের মানুষের জন্য আরও শক্তিশালী ইন্টারনেট অভিজ্ঞতা এবং এর মাধ্যমে দেশজুড়ে আরও বেশি কিছু অন্বেষণ, আবিষ্কার ও উপভোগের সুযোগ তুলে ধরা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর