সীমানা নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০৭:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সিংগারবিল ইউনিয়নের শ্রীপুর বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব আলী ভূঁইয়া (৪৮) শ্রীপুর গ্রামের মৃত সুরুজ আলী ভূঁইয়ার ছেলে। তাকে হত্যায় অভিযুক্ত তার বড় ভাই ইসহাক আলী ভূঁইয়া ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বাড়ির পৈত্রিক সম্পত্তির বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে ইসহাকের সাথে বিরোধ চলে আসছিল ছোট ভাই ইয়াকুবের। সকালে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ইসহাক তার ছেলে সালাহউদ্দিন, জাহিদ ও স্ত্রী জোসনা দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ইয়াকুবের ওপর। এসময় ইসহাকের হাতে থাকা লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই ইয়াকুব মারা যান।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিমের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

 

একাত্তর/জো
ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিজের শিশু কন্যাকে (১২) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটো রিকশার ত্রিমুখী সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে দুর্ঘটনাটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ। 
ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটরসাইকেল ও  একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চার আরোহী নিহত হয়েছেন। 
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর