সাপাহারে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১১:০২ পিএম

নওগাঁর সাপাহারে ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারি চালিত অটোরিকশার চালক নিহত এবং অটোরিকশার চার কলেজ পড়ুয়া যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার গোডাউনপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোচালক সিদ্দিক ইসলাম (৪৫) জেলার পত্নীতলা উপজেলার বনগ্রামে চকরঘু গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। তিনি ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আহত শিক্ষার্থীরা সাপাহার ও পত্নীতলা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

আহত কলেজছাত্রীরা হলেন নিহত সিদ্দিকের মেয়ে আয়েশা খাতুন, তার মেয়ের সহপাঠী নিতু খাতুন, সুমাইয়া খাতুন ও মেশকাত জাহান। তারা সাপাহার মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কলেজ থেকে মেয়ে আয়েশা ও তার সহপাঠীদের নিয়ে বাড়ি ফিরছিলেন সিদ্দিক। তার অটোরিকশাটি গোডাউনপাড়া মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে এসে একটি ট্রাকের সাথে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ শিক্ষার্থীরা রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলের পাশেই থাকা সাপাহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা এবং স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক সিদ্দিককে মৃত ঘোষণা করেন।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

 

একাত্তর/জো
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
নড়াইল সদর উপজেলার গোবরা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মুক্তা রানী বিশ্বাস (৪৫) নামের এক নারী রংমিস্ত্রি প্রাণ হারিয়েছেন। শুক্রবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলে পৌঁছানোর...
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর