স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

আপডেট : ২৩ নভেম্বর ২০২৩, ০১:০৪ এএম

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ষষ্ঠ দফা অবরোধের প্রথম রাতে সিলেট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসের একটি ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিলেটের ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর টিটব শিকদার জানান, এসি বগির ভেতরের ১৭টি সিট সম্পূর্ণ পুড়ে গেছে। কীভাবে আগুন লেগেছিলো তা তদন্তের পর জানা যাবে।

প্রত্যক্ষদর্শী ও রেলস্টেশন সূত্রে জানা গেছে, সিলেট-ঢাকা রুটে চলাচলকারী উপবন এক্সপ্রেসে এ আগুন লাগে। রাত সাড়ে ১১টার দিকে ট্রেনটির সিলেট স্টেশন ত্যাগ করার কথা ছিলো। কিন্তু এর আগে সাড়ে ৯টার দিকে একটি বগিতে আগুন দেখতে পেয়ে লোকজন ছোটাছুটি শুরু করে। পরে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। এছাড়া তাৎক্ষণিক অন্য বগিগুলো সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

সিলেট রেলওয়ের পুলিশ সুপার শেখ শরিফুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে বিরোধী দলের আন্দোলনের সাথে যুক্ত এমন কেউ এ ঘটনা ঘটিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সিলেট মেট্রোপলিটনের পুলিশ কমিশনার ইলিয়াছ শরীফ বলেন, এ ঘটনাকে আমি অগ্নিসন্ত্রাসের আরেক রূপই বলবো। যারাই এটা করেছে তারা রাজনৈতিক কারণে এটি করেছে। বিএনপি-জামায়াতের যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত ধরে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, এটা চোরাগোপ্তা হামলা। আমরা অভিযান চালাবো। আরও নিরাপত্তা জোরদার করা হবে।

এদিকে কাছাকাছি সময় রাত দশটায় ঢাকা থেকে সিলেটে এসে পৌঁছে কালনী এক্সপ্রেস। সেই ট্রেনে সিলেট পৌঁছান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এসময় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, এসব কর্মকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে ব্যবস্থা নেবে।

একাত্তর/আরএ
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
নানা আলোচনা ও বিতর্কের পর অবশেষে সিলেটের বিয়ানীবাজারে সোনাই নদীতে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ঐতিহ্যবাহী নৌকাবাইচ। ‘তৌহিদি জনতা’র ব্যানারে একটি পক্ষের বাধার মুখেও স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই...
সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে প্রায় পাঁচ হাজার ৩০০ কোটি টাকার একটি নতুন প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে সিলেট নগরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে চার হাজার কোটি টাকার আরও একটি...
সিলেটের তেলবাহী ট্রাঙ্কলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর