যা থাকছে ১৪ দলের শরিকদের ইশতেহারে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১২:০১ পিএম

নির্বাচন সামনে রেখে ইশতেহার চূড়ান্ত করছে রাজনৈতিক দলগুলো। ভোটারদের আকৃষ্ট করতে ইশতেহারে থাকছে নানা রকম প্রতিশ্রুতি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে ১৪ দলের শরিকরাও নিজেদের ইশতেহার ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।

গত ১৫ বছরে মহাজোটের উন্নয়ন চিত্র তুলে ধরার পাশাপাশি দলীয় আদর্শ, দুর্নীতি বিরোধী অবস্থান ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনার কথা থাকবে এসব দলের ইশতেহারে।

১৪ দলীয় জোটের শরিক দলগুলোর ইশতেহারে বিগত দিনের উন্নয়নসহ স্মার্ট বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি থাকবে। পাশাপাশি জোটের বাম দলগুলো গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার আদায়, দুর্নীতি-লুটপাট-দলীয়করণ থেকে মুক্তি, জনদুর্ভোগ লাঘব, অর্থনৈতিক বৈষম্য নিরসনের লক্ষ্যে পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর কথাও বলবেন বলে জানান দলীয় প্রধানরা।

এছাড়া থাকবে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠাসহ কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, শ্রমিক, গরিব এবং কৃষকদের অর্থনীতিতে যে কোণঠাসা অবস্থা- সেখান থেকে তাদের বের করে আনা একটি বড় চ্যালেঞ্জ। আমরা এগুলোকে প্রাধান্য দিয়ে নির্বাচনী ইশতেহার করার চেষ্টা করছি।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সভাপতি রাশেদ খান মেনন জানান, দেশে যে বৈষম্য রয়েছে তা কমিয়ে আনার জন্য তারা কাজ করবেন।

অসাম্প্রদায়িক সমাজ, নারীর স্বাধীনতা ও নিরাপত্তাসহ দলীয় আদর্শকে তুলে ধরা হবে ইশতেহারে, জানান তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলার অবনতি নিয়ে আমরা কাজ করতে চাই। নারীর ক্ষমতায়ন এবং স্বাধীনতায় আমরা বিশ্বাস করি।

সরকারের উন্নয়নের কথাই ভোটারদের কাছে পৌঁছে দিতে চায় জাতীয় পার্টি (জেপি)। দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকার জাতির জন্য যথেষ্ট কাজ করে যাচ্ছে। তার মধ্যে জিনিসপত্রের দাম একটা বড় বিষয়।

সবার ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সম্প্রসারণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠাসহ নানা প্রতিশ্রুতির সমন্বয় ঘটবে বলে জানান নেতারা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

 

একাত্তর/আরএ
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর