এবার অবরোধ-হরতাল একসঙ্গে দিলো বিএনপি

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৫:৩২ পিএম

মাঝে একদিনের বিরতি দিয়ে বুধবার ২৪ ঘণ্টার অবরোধ ডেকেছে বিএনপি। এই অবরোধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার হরতালও ডেকেছে দলটি।

সোমবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত অবরোধের ঘোষণা দেন। একই সঙ্গে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালেরও ডাক দেন তিনি।

বিএনপি-জামায়াত ও সমমনাদলগুলোর সপ্তম দফা অবরোধ শেষ হচ্ছে মঙ্গলবার ভোর ছয়টা।

গত সাত দফায় বিএনপির অবরোধ-হরতাল কর্মসূচিতে মঙ্গলবার বিরতি রাখা হচ্ছে। এর বাইরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও কর্মসূচি থাকে না।

গত ১৫ নভেম্বের ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী ৭ জানুয়ারি নির্বাচন।

আওয়ামী লীগ এরইমধ্যে তাদের প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দিয়েছে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি প্রার্থী ঘোষণা দেওয়ার পথে।

তবে, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে হরতাল-অবরোধ অব্যঅহত রেখেছে বিএনপি-জামায়াত এবং তাদের সমমনা দলগুলো। তাদের দাবি, ‘একতরফা’ নির্বাচন বন্ধ করতে হবে।

এর আগে সাত দফা অবরোধ ডেকেছে বিএনপি।

অনলাইন সংবাদ সম্মেলনে বিএনপির মুখপাত্র রিজভী বলেন, নির্বাচনে বিদেশি শক্তির থাবা পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দেশি-বিদেশিদের আইওয়াশ করতে পাতানো নির্বাচনের কৌশল নিয়েছে সরকার। ভরাডুবির ভয়ে ভুয়া নির্বাচনের নতুন নাটক তৈরি করা হচ্ছে। ডামি প্রার্থী রেখে পাতানো নির্বাচনী খেলা শুরু হয়েছে। কমিশন এতে সহযোগিতা করছে। সরকারের নির্বাচনের অভিনব মডেলে বিশ্ববাসী অবাক।

তিনি বলেন, বিরোধীদলের নেতাকর্মীদের কারাগারে নিয়ে নির্বাচনী সার্কাস করতে দেয়া হবে না, এবার সফল হবে না।

রিজভী বলেন, পরিকল্পিতভাবে বিএনপিকে নিয়ে নেতিবাচক বক্তব্য দেয়া হচ্ছে, যা উদ্দেশ্যমূলক। ক্ষমতাসীনদের অধীনে নির্বাচন প্রহসনে পরিণত হবে।

তার দাবি, গত ২৪ ঘন্টায় নতুন ১৩টি মামলায় ৩৮৫ জন গ্রেপ্তার ও এক হাজার ৪৮০ জনকে আসামি করা হয়েছে।

বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে ধারাবাহিক ভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও তার সাথে আন্দোলন করা ৩৯টি রাজনৈতিক দল।

একই দাবিতে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিলো বিএনপি ও সমমনা দলগুলো। ব্যাপক সহিংসতার মধ্যে সেই নির্বাচনে জিতে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

২০১৮ সালের নির্বাচনে বিএনপি গণফোরামের ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে ভোটে অংশ নেয়। ভোটে ভরাডুবি ঘটে বিএনপির। এরপর কারচুপির অভিযোগ তোলে তারা। সংসদের মেয়াদের শেষ দিকে এসে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করেন।

এবার ২০১৪ সালের মত একই দাবিতে আন্দোলন করছে বিএনপি। ফিরে এসেছে সংঘাতের পরিবেশ। যানবাহনে অগ্নিংযোগ আর নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে।

বিএনপি বলছে, তফসিল প্রত্যাখান করতে হবে। আর আওয়ামী লীগের বলছে, সংবিধান নির্দেশিত পথেই নির্বাচন হবে।

কেএসএইচ
দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে শনিবার সকাল ছয়টা থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত দেশব্যাপী বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলছে।
আটক নেতাকর্মীদের মুক্তির দাবি, ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ছয় জানুয়ারি সকাল ছয়টা থেকে আট জানুয়ারি সকাল ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টা হরতালের ঘোষণা দিয়েছে বিএনপি। এই ঘোষণার মধ্য দিয়ে ভোটের দিনও...
বিএনপির সমর্থনে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।
দুই জানুয়ারি থেকে লাগাতার হরতাল-অবরোধের পাশাপাশি গণকারফিউ কর্মসূচি দেওয়ার ইঙ্গিত দিয়েছে বিএনপি ও আন্দোলন করা দলগুলো। সে লক্ষ্যে সবাইকে রাজপথে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন নেতাকর্মীরা।
নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে রাত ১টায় বিশ্বকাপ ফাইনালের মেগা মহারণে স্পেনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা, যেখানে নিজের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্যে নামবেন লিওনেল মেসি। আর এই...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা বিশ্বজুড়ে বড়ো ধরনের ভোগান্তিতে পড়েছেন। জনপ্রিয় এই মাধ্যম দুটিতে কম্পিউটার বা ডেস্কটপ সংস্করণ ব্যবহার করে লগইন বা প্রবেশ করা যাচ্ছে না। এর...
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানি ক্রমান্বয়ে বাড়ছে। সিলেট ও সুনামগঞ্জের পর এবার উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। একই সঙ্গে আগামী কয়েক...
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর