শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো পাপুয়া নিউগিনি

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম

প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

মঙ্গলবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

ইউএসজিএস জানায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৬ মিনিটে আঘাত হানা ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পটি দ্বীপরাষ্ট্রের পূর্ব সেপিক প্রদেশের রাজধানী ওয়েওয়াক শহর থেকে ২০ কিলোমিটার দূরে আঘাত হানে। এটি হচ্ছে সমুদ্র উপকূলবর্তী একটি শহর।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র এক বুলেটিনে বলেছে, ভূমিকম্পের ফলে সুনামির কোনো হুমকি নেই।

পাপুয়া নিউ গিনি অবস্থান প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ারে’ হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হেনে থাকে। ফলে সেখানের জনসাধারণের কাছে ভূমিকম্প একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

আরবিএস  
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের কয়েক সপ্তাহ পরও থামেনি ধ্বংসস্তূপে জীবনের খোঁজ। মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ৫৬১ জনে পৌঁছেছে।
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলের কাছে ৬ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
ভেনেজুয়েলার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ যুগ্ম ভূমিকম্পের আটদিন পর ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে ৪৩ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।
দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এটিকে ভেনেজুয়েলার ইতিহাসের ‘সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর