ঘুমন্ত স্ত্রী-সন্তানদের ঘরে আগুন দিলেন বাবা, দুই শিশুর মৃত্যু

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৪:৪৩ পিএম

লক্ষ্মীপুরে ঘুমন্ত স্ত্রী ও সন্তানের ঘরে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন এক বাবা। এতে তার সাত বছর বয়সের মেয়ে ও তিন বছরে বয়সের ছেলে দগ্ধ হয়ে মারা গেছে। গুরুতর আহত স্ত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে। এ ঘটনায় বাবাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে জেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বশিকপুর গ্রামের পুরান চতইল্লার বাড়িতে ঘটনাটি ঘটে।

নিহতরা হলো- মেয়ে আয়েশা আক্তার (৭) ও ছেলে আব্দুর রহমান (৩)। গুরুতর আহত স্ত্রীর নাম সুমাইয়ার আক্তার (৩৪)। আটক ব্যক্তির নাম কামাল হোসেন (৪০)। তিনি ওই এলাকার আমিন উল্ল্যাহর ছেলে, পেশায় অটোরিকশা চালক।

বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান, স্থানীয় বাসিন্দা মাহফুজ আলম ও সিএনজি অটোরিকশার চালক মানিক হোসেন জানান, কামাল মাদকসহ কয়েকবার পুলিশের হাতে আটক হয়। মাদক সেবন নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো। ভোরে চিৎকার শুনে ছুটে এসে আগুন নোভানো হয়। এর আগেই মেয়ে আয়েশা আগুনে পুড়ে মারা যায়। দগ্ধ হয় স্ত্রী  সুমাইয়া ও ছেলে আব্দুর রহমান। দগ্ধ অবস্থায় স্ত্রী ও ছেলেকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটিও মারা যায়।  

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মফিজ উদ্দিন বলেন, কামালের দেওয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে ছেলে-মেয়ে দুই জন মারা গেছে। তার স্ত্রীকে গুরুতর দগ্ধ অবস্থায় ঢামেকে ভর্তি রয়েছেন। আটক কামাল পুলিশসহ স্থানীয়দের কাছে আগুন দেওয়ার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

একাত্তর/এসি
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর