জমি নিয়ে দ্বন্দ্বে ছেলের কোদালের কোপে বৃদ্ধ বাবা নিহত

আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ০৫:০০ পিএম

নীলফামারীতে জমি নিয়ে বিরোধে ছেলের কোদালের কোপে এক বৃদ্ধ বাবা নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন ওই ছেলে।

মঙ্গলবার সকালে জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী মিলনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আব্দুল আজিজ (৭০)। তিনি ওই গ্রামের মৃত পহাদ্দি মামুদের ছেলে। পলাতক ছেলের নাম নুর ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ডিমলা থানার পরিদর্শক দেবাশীষ রায় জানান,  জমি নিয়ে দীর্ঘ দিন থেকে বড় ছেলে নুর ইসলামের সঙ্গে আজিজের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে বাড়ির পাশে নিজ জমিতে ভুট্টার চারা রোপণ করছিলেন আজিজ। এসময় বড় ছেলে সেখানে গিয়ে ওই জমিতে চারা রোপণে বাধা দেন। তখন বাবা-ছেলের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে নুর ইসলাম তার হাতে থাকা মাটি কাটার কোদাল দিয়ে বাবার মাথা কোপ দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয় ও পরিবারের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। নুর ইসলাম পালাতক, তাকে আটকের চেষ্টা চলছে। 

একাত্তর/এসি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর