নির্বাচনে অংশ নিচ্ছে ৩০ দল, মনোনয়নপত্র জমা ২৭৪১

আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১১:০৫ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩০০ আসনে বৃহস্পতিবার শেষদিন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হাজার ৭৪১ জন। নির্বাচন কমিশনের নিবন্ধিত ৪৪টি দলের মধ্যে ৩০টিই নির্বাচনে অংশ নিচ্ছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো বৃহস্পতিবার। বাছাই ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। একই দাবিতে ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিলো বিএনপি। ব্যাপক সহিংসতার মধ্যে সেই নির্বাচনে জিতে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগ।

২০১৮ সালের নির্বাচনে বিএনপি গণফোরামের ড. কামাল হোসেনকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে ভোটে অংশ নেয়। ভোটে ভরাডুবি ঘটে বিএনপির। এরপর কারচুপির অভিযোগ তোলে তারা। সংসদের মেয়াদের শেষ দিকে এসে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করেন।

এবার ২০১৪ সালের মত একই দাবিতে আন্দোলন করছে বিএনপি। ফিরে এসেছে সংঘাতের পরিবেশ। যানবাহনে অগ্নিসংযোগ আর নাশকতার ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে।

এদিকে ঢাকার বেশিরভাগ প্রার্থী শেষদিনে মনোনয়নপত্র জমা দেন। এদিন নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা করেননি প্রার্থীদের কেউ কেউ।

তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলছেন, এবার সুষ্ঠু নির্বাচন না হলে যে সঙ্কট তৈরি হবে তার ভুক্তভোগী হবেন শেখ হাসিনা। তবে আওয়ামী লীগ প্রার্থীদের কণ্ঠে ছিলো প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে পর পর তিনটি ককটেল বিস্ফোরণ করে দুর্বৃত্তরা। যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের একটি বহুতল ভবন থেকে পরপর তিনটি ককটেল ছোড়া হয় কমিশনারের কার্যালয় লক্ষ্য করে। তবে সেখানে গাছ থাকায় গাছে লেগে ককটেলগুলো গাড়ির শেডের ওপর পড়ে। তবে, বিকট শব্দে পুরো এলাকা ধোয়াচ্ছন্ন হয়ে গেলে তারা ঘটনার আকস্মিকতায় ভয় পেয়ে যান।

অবশ্য, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমে ওঠে ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়। এদিন সবচেয়ে বেশি প্রার্থী দাখিল করেন নিজেদের মনোনয়নপত্র।

ঢাকা ১০ আসন থেকে নিজের মনোনয়ন দাখিল করেন আওয়ামী লীগের প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস ও ঢাকা ১৪ আসনের প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল।

ঢাকা ১০ আসনের নৌকার প্রার্থী ফেরদৌস আহমেদ জানান, সবাইকে সাথে নিয়েই তিনি কাজ করছেন।

ঢাকা ১৪ আসনের নৌকার প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল বলছেন, বিএনপি জানে জনগণ তাদের ভোট দিবে না। তাই তারা নির্বাচনে আসছে না।

কর্মী সমর্থকদের মিছিল নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আসেন ঢাকা ৬ আসনে জাতীয় পার্টির প্রার্থী কাজী ফিরোজ রশিদ। বিরোধী পক্ষের প্রতি আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেই নিজেই সেটি ভঙ্গ করেন তৃণমূল বিএনপির অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

এ বিষয়ে জানতে চাইলে তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেন, আচরণবিধি ভঙ্গ করে বড় বড় শো-ডাউন করে নির্বাচন যদি সুষ্ঠু না হয়- তবে, জাতীয় সংকট তৈরি হবে।

ঢাকা ৬ আসনের লাঙ্গলের প্রার্থী কাজী ফিরোজ রশিদ অবশ্য অভিযোগ করেন, কেউই মানছেন না নির্বাচন বিধিমালা। 

ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বলছেন, তারা নিয়মিত আচরণ বিধির বিষয়টি মনিটরিং করছেন।

এদিন শুধু বড় রাজনৈতিক দল নয় মনোনয়নপত্র দাখিল করেন অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও।

ইসির তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৫২ জন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে হিসেবে ৫ বছরে দেশে ভোটার বেড়েছে ১ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৫৬ জন।

একাত্তর/আরএ
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর