গুঞ্জন সত্যি করে সাতপাকে বাঁধা পড়লেন পরমব্রত-পিয়া

আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ০৮:২৪ পিএম

বছর দু’য়েক আগে যখন জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক অনুপম রায় আর পিয়া চক্রবর্তীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায়, তখনই নেপথ্যের ব্যক্তি হিসাবে নাম উঠে এসেছিলো, কলকাতার জনপ্রিয় এক অভিনেতার নাম। গুঞ্জন ওঠে অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেমের জেরেই এই বিচ্ছেদ।

বছর দু’য়েক পরে সেই গুঞ্জনই সত্যি হলো। সাতপাকে বাঁধাই পড়লেন পরমব্রত-পিয়া। গুঞ্জন সত্যি হতেই হুলুস্থূল টলিউডে। প্রথম যখন পরমব্রতর দিকে অভিযোগের আঙুল উঠেছিল, তখন প্রচণ্ড প্রতিক্রিয়া জানিয়েছিলেন তিনি। প্রযোজক-পরিচালক-অভিনেতার দাবি, অপপ্রচার চলছে তার নামে।

সোমবার সকালেই জানা যায়, বিকেলে খুব সাদামাটা আয়োজনে এবং একান্তই কাছের মানুষের উপস্থিতি সাতপাকে বাঁধা পড়ছেন তারা। শেষ খবর পর্যন্ত, বিয়ের অনুষ্ঠান চলছিলো। তবে বিস্তারিত কিছুই জানা যায়নি। কারণ, সেখানে গণমাধ্যমের প্রবেশ ছিলো একেবারেই নিষিদ্ধ।

সোমবার দুপুরে যোধপুর পার্কের বাড়িতেই রেজিস্ট্রি বিয়ে সারেন পরম-পিয়া। পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর আইনি বিয়েতে উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা।

জানা গেছে, পরমব্রত-পিয়ার আইনি শুভ পরিণয়ে উপস্থিত ছিলেন ২৫ থেকে ৩০ জন। মেনুতে এলাহি কিছু নয়, ভাত-ডাল, মাছ-মাংস, চাটনি, মিষ্টি ছিল।

বর-কনের সাজ একেবারে ছিমছাম অথচ নজরকাড়া। পরমব্রতর পরনে গেরুয়া পাঞ্জাবি, সাদা পাজামা আর জওহর কোট। বিয়ের সাজে ছক ভেঙেছেন পিয়া। লাল নয়, কনে পরেছেন সাদা বেগমপুরি, লাল জামদানি ব্লাউজ়। সোনার গয়নায় সেজেছেন নববধূ। গলায় সোনার লহরি হার, হাতে সোনার কঙ্কন আর বালা।

নায়ক পরমব্রত আর গায়িকা পিয়ার পরিচয় ঘূর্ণিঝড় আম্ফানের সময় থেকে। দুর্গতদের ত্রাণ বিলি করতে সেই সময় পরমব্রতর সঙ্গে একজোট হয়েছিলেন অনুপম, পিয়া, ঋতব্রত, অনুষা বিশ্বনাথন, ঋদ্ধি সেন, সুরঙ্গনা। এ দলটি পরে করোনার সময়েও মানুষের পাশে দাঁড়ায়। ধীরে ধীরে বন্ধুত্ব গাঢ় হয়। প্রেমের রং লাগে।

পিয়া একাধারে সমাজকর্মী এবং মানসিক স্বাস্থ্যকর্মী। আবার গায়িকাও। যদিও অনুপম রায়ের স্ত্রী হিসেবেই ভক্তমহলে পরিচিতি লাভ করেন।

২০২১ সালে অনুপমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই সে পরিচিতি বদলে যায়। পরমব্রতের পিয়ার প্রেমের গুঞ্জন সিনে ইন্ডাস্ট্রিতে রটতে দেরি হয়নি।

কেএসএইচ
তামিল সুপারস্টার থেকে রাজনৈতিক নেতা বনে যাওয়া থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন আর রাজনীতি এখন একই সুতোয় গাঁথা। তিরুনেলভেলি’র জনসভায় বিজয়ের সাম্প্রতিক এক মন্তব্য দক্ষিণ ভারতের রাজনীতি ও বিনোদন দুনিয়ায়...
জনপ্রিয় টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এবার আইনি মোড় নিল। গত সপ্তাহে ওড়িশার তালসারি সৈকতে শ্যুটিং চলাকালীন ডুবে গিয়ে অভিনেতার মৃত্যুর ঘটনায় তাঁর স্ত্রী, অভিনেত্রী...
পর্দার গ্ল্যামার আর কড়া লাইট-ক্যামেরা-অ্যাকশনের ব্যস্ততার মাঝেও নিজের দীর্ঘদিনের এক প্রতিশ্রুতি রক্ষা করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রীলীলা। দীর্ঘ ছয় বছরের কঠোর পরিশ্রম আর অধ্যবসায়ের পর তিনি এখন...
বিচ্ছেদের বেদনাকে পেছনে ফেলে আবার জুটি বাধলেন দেব ও শুভশ্রী। প্রায় ১০ বছর পরে এই জুঁটির অভিনীত ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে। ১৪ই আগস্ট দীর্ঘ অপেক্ষার অবসান। ‘বুক মাই শো’ অ্যাপ অনুযায়ী শেষ ২৪ ঘণ্টায়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর