ন্যাটো নিয়ে সন্দেহ জেলেনস্কির

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩০ পিএম

ইউক্রেন কখনও উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর সদস্য রাষ্ট্র হবে কিনা, সে ব্যাপারে আবারও সন্দেহ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।   

ইউক্রেনের নিকোলায়েভ শহরে শুক্রবার স্থানীয় শিক্ষার্থীদের সাথে এক বৈঠকে নিজের সন্দেহের কথা জানান তিনি। খবর রুশ বার্তা সংস্থা তাসের।

জেলেনস্কি জানান, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা জোরদার করার বিষয়গুলোর ওপর বেশি জোর দেয়া হচ্ছে। তবে ইউক্রেন কখনও ন্যাটোতে যোগদান করবে কিনা সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।

তিনি বলেন, ন্যাটোতে যোগদানের জন্য যথাযথ মান অর্জনে এবং জাতীয় নিরাপত্তাকে শীর্ষ পর্যায়ে রাখতে কিয়েভ কাজ করেছে। 

তবে আমরা নিশ্চিতভাবে জানি না এটা কেমন হবে উল্লেখ করে তিনি বলেন, এক্ষেত্রে আমরা ন্যাটোতো থাকতেও পারি, আবার নাও থাকতে পারি।

এর আগে গেলো বছরও ন্যাটোতে যোগদানের ব্যাপারে এভাবেই সন্দেহ প্রকাশ করেছিলেন জেলেনস্কি। 

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স জানিয়েছিল, ন্যাটোতে যোগদান করার মতো সক্ষমতা অর্জনে ইউক্রেনের আরও কয়েক বছর লেগে যাবে। 

সংশ্লিষ্টরা বলছেন, যে ন্যাটোতে যোগদান নিয়েই ইউক্রেন-রাশিয়া যুদ্ধের শুরু, তাতে ব্যর্থ হলে জেলেনস্কি সরকারের পতন হতে পারে।     

আরবিএস  
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর