রামগঞ্জের ভূমিকম্পে কেঁপে উঠল দেশ, আতঙ্কে মানুষ

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৪৯ পিএম

বাংলাদেশের অভ্যন্তরে উৎপত্তি হওয়া মাঝারি মাত্রার একটি ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল কেঁপে উঠেছে। কয়েক সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি একটি মাঝারি শ্রেণীর ভূমিকম্প। 

ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। আর ভূমিকম্পের উৎপত্তিস্থল লক্ষ্মীপুরের রামগঞ্জ। মাটির সাড়ে ৩৮ কিলোমিটার গভীর এর উৎপত্তি হয়। 

সকাল ৯টা ৩৫ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়ে কয়েক সেকেন্ড স্থায়ী হয় বলে জানিয়েছে ইউএসজিএস। 

তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েছেন দেশের বিভিন্ন জায়গার মানুষ। অনেকে বাড়িঘর ছেড়ে ফাঁকা জায়গায় চলে যান।

সাভারের রামচন্দ্রপুরের পুলিশ টাউনের বাসিন্দা আরিফ রহমান জানান, ছুটির দিনে অনেকেই ঘুমিয়ে ছিলেন। ভূমিকম্প শুরু হলে চিৎকার চেঁচামেচিতে ধড়মড়িয়ে উঠে পড়েন তারা। এরপর দিক্বিদিক দৌড়াদৌড়ি করতে থাকেন।

বহু বাড়িঘর থেকে মানুষজন বেরিয়ে এসে পাশের মাঠে জড়ো হয়ে যায় বলে জানান আরিফ রহমান।  

অনেক বয়স্ক মানুষের হৃদকম্পন বেড়ে যাওয়ায় কথা জানিয়েছেন অনেকে। আশেপাশের গাছপালা থেকে পাখিরাও আকাশে উড়তে থাকে। 

আরবি 
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
কলম্বিয়ার সান হোসে দেল পালমারেতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প-পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ প্রদান করা নিয়ে আলোচনা করা হয়।
ভেনেজুয়েলায় সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে বিপুল প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর