মানুষ ভোট দিতে উন্মুখ হয়ে আছে: কাদের 

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনে যে রকম প্রার্থী দাঁড়িয়েছে, উৎসাহ উদ্দীপনা আছে, তাতে ব্যাপক সংখ্যক ভোটার উপস্থিতির প্রত্যাশা করছে আওয়ামী লীগ।

শনিবার সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখে বোঝা যায় ষড়যন্ত্র করে নির্বাচন ঠেকানো যাচ্ছে না।

অনেক বাধাবিপত্তি সৃষ্টি করে এবং আন্দোলনের নামে সন্ত্রাস করে ও হরতাল দিয়ে বাংলাদেশের মানুষকে নির্বাচন থেকে সরানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, এক কথায় বলা যায়, কিছু কিছু দল নির্বাচন বিরোধী কর্মকাণ্ডের লিপ্ত থাকলেও জনগণ এখন নির্বাচনমুখী- এ কথা নির্দ্বিধায় বলা যেতে পারে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ৭ জানুয়ারি। এরি মধ্যে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীদের মনোনয়নপত্র জমা শেষে যাচাই-বাছাই চলছে।

দেশে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩২টিই নির্বাচনে অংশ নিয়েছে। ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হাজার ৭১৩ জন প্রার্থী।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে সরকার পতনের এক দফা দাবিতে সহিংস কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি। ভোট প্রতিহতেরও ঘোষণা দিয়েছে দলটি।

ওবায়দুল কাদের বলেন, এখনো নির্বাচন ঠেকানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে কেউ কেউ। কিন্তু শত বাধা ও আন্দোলনের মুখেও মানুষ নির্বাচন বিমুখ হয়নি।

বিএনপির এক দফা মুখ থুবড়ে পড়েছে- মন্তব্য করে তিনি বলেন, গণমুখী রাজনীতি না করে ষড়যন্ত্রের চোরাবালিতে পা দিয়ে বিএনপির আজ এ  দুরবস্থা।

আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দলকে ভাঙতে চায় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 

আরবি 
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর