কারো বাধায় নির্বাচনের ট্রেন থামবে না: কাদের

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৩, ০১:৩৩ পিএম

নির্বাচনের ট্রেনের যে যাত্রা শুরু হয়েছে তা কারোর বাধায় থামবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আর ভোটের মাঠে আওয়ামী লীগ মনোনীত যেসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের দায় দল নেবে না বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নির্বাচনের ট্রেন চলছে। এ ট্রেন কারো বাধায় থামবে না। গন্তব্যে না পৌঁছা পর্যন্ত নির্বাচনের ট্রেন চলবে এবং নির্বাচন হবে।’

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট হবে আগামী ৭ জানুয়ারি। আর বৃহস্পতিবার শেষ হয়েছে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা।

দেশে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টেই নির্বাচনে অংশ নিয়েছে। ৩০০ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই হাজার ৭৪১ জন প্রার্থী।

ওবায়দুল কাদের বলেন, ‘জনগণের অংশগ্রহণকে উৎসবমুখর নির্বাচন বলে। নির্বাচনে জনগণের অংশগ্রহণই মূল লক্ষ্য আওয়ামী লীগের।’

আর দীর্ঘদিন পর নির্বাচন ঘিরে দেশে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে সরকার পতনের এক দফা দাবিতে সহিংস কর্মসূচি চালিয়ে যাচ্ছে বিএনপি। ভোট প্রতিহতেরও ঘোষণা দিয়েছে দলটি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নামে একটি দল আজকে সহিংসতা, সন্ত্রাস, অগ্নি-সন্ত্রাস করে এই নির্বাচনকে বাধা দেওয়ার চক্রান্ত করছে। এখন আবার তারা নতুন করে আন্দোলনের কথা বলছে।

তবে বিএনপি নির্বাচনে না এলেও দলটি থেকে পদত্যাগ করে অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে নির্বাচনে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবারই বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মুহাম্মদ শাহজাহান ওমর।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নেতার যদি আওয়ামী লীগ করতে ভালো লাগে তাহলে আমরা বাধা দিবো কেনো। নির্বাচন একটা কৌশল। নির্বাচনে কৌশল নিতেই পারে আওয়ামী লীগ।

‘৩০ টি নিবন্ধিত দল নির্বাচনে অংশ নিচ্ছে। এটা বিরাট সাফল্য।। বিএনপির ১৫ জন কেন্দ্রীয় নেতা ও ৩০ জন সাবেক সংসদ সদস্য নির্বাচনে অংশ নিচ্ছেন।’

এদিকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বেশ কয়েকজন প্রার্থীতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের চারজন মন্ত্রীও রয়েছেন।

ওবায়দুল কাদের বলেন, যারা আচরণবিধি লঙ্ঘন করছেন, সে দায় প্রার্থীর। আওয়ামী লীগ দায় নেবে না। 

আরবি 
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর