রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের নতুন ধাপে ইউক্রেন: জেলেনস্কি

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ০৩:০৮ পিএম

কিয়েভ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের নতুন ধাপে রয়েছে বলে মন্তব্য করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার এপিকে খারকিভে তিনি সাক্ষাৎকারটি দিয়েছেন এবং শুক্রবার তা গণমাধ্যমটিতে প্রকাশিত হয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, আমরা যুদ্ধের নতুন ধাপে রয়েছি, এটি সত্য। শীতকাল যুদ্ধের একটি নতুন ধাপ। সাক্ষাৎকারে শীতে ইউক্রেনের চ্যালেঞ্জ, পাল্টা আক্রমণ ও মধ্যপ্রাচ্যে চলমান হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়েও কথা বলেছেন তিনি।

ইউক্রেনের পাল্টা আক্রমণ নিয়ে তিনি বলেন, ‘দেখুন, আমি পিছু হটছি না, আমি সন্তুষ্ট। আমরা বিশ্বের দ্বিতীয় শ্রেষ্ঠ সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করছি।’

তিনি আরও বলেছেন, ‘আমরা মানুষ হারাচ্ছি, এতে আমি সন্তুষ্ট নই। আমরা যে-সব অস্ত্র চেয়েছি, সেগুলো পাচ্ছি না। এতে সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই, কিন্তু আমি খুব বেশি অভিযোগও করতে পারব না।’

জেলেনস্কি বলেন, ‘আমরা দ্রুত ফলাফল চেয়েছিলাম। দৃষ্টিভঙ্গিগত অবস্থান থেকে,  দুর্ভাগ্যবশত আমরা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারিনি, এটি সত্য।’

প্রত্যাশিত ফলাফল অর্জনে দেশে অস্ত্র উৎপাদন, কম সুদে ঋণ এবং অস্ত্র উৎপাদনের লাইসেন্স পাওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট।

হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধ নিয়ে জেলেনস্কি বলেন, মধ্যপ্রাচ্যের দুঃখজনক যুদ্ধের কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ইউক্রেন থেকে সরে যাচ্ছে। শুধু অন্ধরাই কেবল এটি অস্বীকার করতে পারে।

সেখানে যে একটি যুদ্ধ চলছে, তা মানুষকে ভুলে যেতে দিতে পারেন না বলেও উল্লেখ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর