বিদেশিরা বুঝে গেছে ভোট শান্তিপূর্ণ হবে: কাদের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০১:২২ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিদেশি বন্ধুরা বুঝে গেছে দেশে ভোট শান্তিপূর্ণ হবে। বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়েছে। এদেশে আমাদের অভিজ্ঞতা বলে, যে দল আন্দোলনে হারবে, সেই দল নির্বাচনেও হারবে। এটাই আমাদের এখানে অবধারিত।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ের তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

কাদের বলেন, ইতিমধ্যে জনগণের মধ্যে ভোটের যে ঢেউ আছে, তাতে তারা ভোট দিতে আসবেন। তাই ভোটার উপস্থিতি নিয়েও আমরা চিন্তিত নই। যারা নির্বাচন ব্যাহত করতে আসবে ভোটাররাই তাদের বাঁধা দেবেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন চোরাগুপ্তা হামলার পথ বেছে নিয়েছে। কিন্তু তাদের নির্বাচন ব্যাহত করার উদ্দেশ্য পূরণ হবে না। কিছু সহিংসতা তারা করছে, তবে সেটা নির্বাচনের ওপর কোনো প্রভাব ফেলবে না। তাদের নাশকতা কর্মকাণ্ড নির্বাচনী জোয়ারকে থামতে পারেনি।

এদিকে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ ডিসেম্বর রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে অনুমতি চেয়ে ঢাকা মহানগর রিটার্নিং কর্মকর্তার কাছে চিঠি দিয়েছে দলটি। এ বিষয়ে কাদের বলেন, এখানে কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নেই।

অপরদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন আজ শেষ হলেও বিএনপির পক্ষ থেকে নির্বাচনে আসার ব্যাপারে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এখন পরিষ্কার যে বিএনপি সিদ্ধান্ত নিয়ে এই নির্বাচনে আসছে না। এখন আমরা কি করতে পারি! তারা স্বেচ্ছায় আসছে না। আমরা সংবিধান মেনে নির্বাচনে অংশ নিচ্ছি। পৃথিবীর গ্রহণযোগ্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। আমরা জোর করে যাচ্ছি না। আমরা শান্তিপূর্ণ একটা নির্বাচন চাই।

এবারের নির্বাচনে ২৯টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে জানিয়ে কাদের বলেন, অনেকেই ভোটে অংশ নিয়েছে। দলগুলো যদি নিজেদের শক্ত করে দাঁড় করাতে পারে, তাহলে গণতন্ত্র শক্তিশালী হবে। আমরাও সেটা চাই।

এদিকে জোট শরীকদের আসন বণ্টন করতে আজ সন্ধ্যায় ১৪ দলের শীর্ষনেতারা গণভবনে বৈঠকে বসবেন। সূত্র জানিয়েছে, জোট শরীকদের একটি আসন ছেড়ে বাকি আসনগুলোতে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বিরোধী দলেরও একটি আসন ছেড়েছে দলটি। কিন্তু ১৪ দলের অন্য শরীক বা মহাজোট শরীকদের আসন বণ্টন করেনি ক্ষমতাসীন দল।

এই বৈঠকের ব্যাপারে কাদের বলেন, ১৪ দলের সঙ্গে দীর্ঘদিন জোট ছিলো। এখন তারা আশা করতেই পারেন। যারা নির্বাচিত হওয়ার মতো যোগ্য, তাদের ছাড় দেওয়া যেতে পারে  কিন্তু যারা যোগ্য নন, তাদের ছাড় দেওয়া ঠিক নয়।

এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ। প্রথম দিনেই ক্ষমতাসীনসহ অনেক রাজনৈতিক ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এক প্রশ্নের জবাবে কাদের বলেন, মনোনয়র বৈধ বা অবৈধ ঘোষণার বিষয়টি নির্বাচন কমিশনের। এক্ষেত্রে আমরা কোনো প্রভাব খাটাবো না।

অবরোধ-হরতালের নাশকতায় কিছু ক্ষতি হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেটা সামাল দেওয়ার যথাযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একাত্তর/এসি
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর