সমর্থক না থাকায় ঢাকা মহানগরে ২৯ স্বতন্ত্র প্রার্থী বাদ

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৭ পিএম

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ঢাকা মহানগরের ১৫টি আসনে যারা বাদ পড়েছেন তাদের মধ্যে ২৯ জনই প্রয়োজনীয় সংখ্যক সমর্থক জোগাড় করতে পারেননি।

দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাদের মনোনয়নপত্র বাতিল করেন।

ঢাকা মহানগরের ১৫টি আসনে মোট ১৮৮টি মনোনয়নপত্র জমা পড়েছিলো। এরমধ্যে বাতিল হয়েছে ৬৪টি। বৈধ ঘোষণা করা হয়েছে ১২৪ টি মনোনয়নপত্র।

বাতিল হওয়া ৬৪টির মধ্যে ঋণ খেলাপের কারণে ১৫টি, সমথর্ন না থাকায় ২৯ স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া সংশ্লিষ্ট কাগজপত্র না থাকায় ২০টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনসহ স্বাক্ষর করা একটি তালিকা দিতে হয়। বাদ পড়া ২৯ স্বতন্ত্র প্রার্থী সমর্থক জোগাড় করতে পারেননি।  

এদিকে, ঢাকা মহানগরের বাইরের পাঁচটি আসনের (১, ২, ৩, ১৯ ও ২০) আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ মোট ৪৬ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

এরমধ্যে ২৮ জনকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা প্রশাসক আনিসুর রহমান ।

আর ঋণ খেলাপি এবং হলফনামায় স্বাক্ষরসহ বিভিন্ন ত্রুটিপূর্ণ তথ্য থাকায় মোট ১২ জনের মনোনয়ন পত্র বাতিল এবং ছয় জনের মনোনয়ন পত্র স্থগিত ঘোষণা করেন তিনি। স্থগিত থাকা প্রার্থীদের কাগজপত্র বিকেল চারটার মধ্যে দাখিল করা না হলে বাতিল বলে গন্য হবে মনোনয়নপত্র।

কেএসএইচ
জাতীয় এবং স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট এক না হলেও আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিগত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় নির্বাচন কমিশন (ইসি)। ভোটকেন্দ্র স্থাপন থেকে শুরু করে নির্বাচনের...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষকদের যাচাই-বাছাই করে নিয়োগ দেওয়া হয়নি বলে জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ও প্রধান নির্বাহী ড. বদিউল আলম মজুমদার। নির্বাচন কমিশনের...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) নমনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার।
দেশে এর আগে যে দুটি গণভোট হয়েছিলো তা আইনের মাধ্যমেই হয়েছিলো উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, এবারের গণভোট কীভাবে হবে তা নিয়ে আইন জারির পর সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর