ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলি, দুই বাংলাদেশি নিহত

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ এএম

ঠাকুরগাঁওয়ের সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। সোমবার ভোর চারটার দিকে জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী বিওপি সীমান্তে এ ঘটনা ঘটে।

সোমবার রাত ৯টার দিকে হরিপুর কাঠালডাঙ্গী বিওপি'ৎর কোম্পানি কমান্ডার এন্তাজুল হক জানান, নিহত একজনের নাম জহিরুল ইসলাম (২৫)। তিনি হরিপুর উপজেলার গেরুয়াডাঙ্গী গ্রামের নজরুল ইসলামের ছেলে।

অপরদিকে আরেকজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন হরিপুর থানার অফিসার ইনচার্জ এবি এম ফিরোজ ওয়াহিদ। তিনি জানান, অপর নিহতের নাম মকলেছ (২৮)। তিনি একই এলাকার নজরুল ইসলামের ছেলে।

ওসি ফিরোজ ওয়াহিদ জানান, সোমবার ভোরে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ নাগর নদীর উপশাখা শিরানী নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠাই।

কাঠালডাঙ্গী বিওপির কোম্পানি কমান্ডার এন্তাজুল হক বলেন, ভারত সীমান্তের ভেতরে এক বাংলাদেশিকে গুলি করে বিএএসএফ। পরে তাকে সেখানকার একটি হাসপাতালে নেয়া হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। তার লাশ এখনও বিএসএফের কাছে আছে। 

তবে কী কারণে বিএসএফ গুলি চালিয়েছে তা এখনও নিশ্চিৎ করতে পারেনি বিজিবি ও পুলিশ।

একাত্তর/এসি
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর