জাহাঙ্গীরের বিষয়ে সতর্ক করলো প্রধানমন্ত্রীর কার্যালয় 

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে নানা ‘অনৈতিক’ কাজে জড়িয়ে পড়া জাহাঙ্গীর আলমের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রী বা তার কার্যালয়ের সঙ্গে জাহাঙ্গীরের কোনো সম্পর্ক নেই বলে বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীর আলম নোয়াখালী জেলার চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের মৃত রহমত উল্যাহর ছেলে।

‘জাহাঙ্গীর আলম নিজেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ করে বেড়াচ্ছেন।’

তার সঙ্গে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো সম্পর্ক নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রয়োজনে নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার সহায়তা নিন।’

একসময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন জাহাঙ্গীর। কিছুদিন ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাহাঙ্গীর। 

আরবি 
ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, তাদের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসছেন এই তারকা। কবে আসবেন, তা শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে...
দ্বাদশ সংসদ নির্বাচনে সহিংসতা না হলেও ভোটারদের আস্থা অর্জন হয়েছে, এমন মন্তব্য করার সময় এখনো আসেনি বলে মনে করছেন বিশিষ্টজনরা। এডিটরস গিল্ড আয়োজিত গোলটেবিল আলোচনায়, সামনের দিনে জনগণের আস্থা ফিরিয়ে...
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) তাদের গবেষণায় দ্বাদশ সংসদ নির্বাচনকে ‘একপাক্ষিক ও পাতানো’ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দাবি করে দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ ও অন্তর্ভূক্তিমূলক হয়নি বলে...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবির ট্র্যাকিং রিপোর্টে কিছু অসঙ্গতি পাওয়া পাওয়া গেছে। এর মধ্যে বিটিভি’র রাত আটটার সংবাদে নির্বাচন সম্পর্কিত সব...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর