ককটেল তৈরির কারখানায় র‍্যাবের অভিযান, সরঞ্জাম সহ আটক এক

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:০৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বানানোর বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ তরিকুল (২৮) নামে একজনকে আটক করেছে র‍্যাব।

বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মারুফুল। মঙ্গলবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে ককটেল বানানোর কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ তরিকুলকে আটক করা হয়। 

তরিকুল উপজেলার মনাকাষা ইউনিয়নের হাঙ্গামি গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের বাসভবন, নির্বাচন অফিস ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এতে র‌্যাবের গোয়েন্দা দল তাদের কার্যক্রমের পরিধি বাড়িয়ে অনুসন্ধান চালায়। 

পরে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার থেকে ককটেল বানানোর কারিগর তরিকুলকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সাইদুল ইসলাম ওরফে রানা (৫৫) নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি তাজা ককটেল, বিভিন্ন দেশীয় অস্ত্র ও ককটেল বানানোর বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে র‍্যাব।

তরিকুলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সাইদুল ইসলামের বাড়িটি ককটেল তৈরির গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিলো। এ ঘটনার সঙ্গে জড়িত মূলহোতা সাইদুল ইসলাম ওরফে রানাকে গ্রেফতারের জন্য র‌্যাবের অভিযান অব্যাহত আছে।

এআর
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর