ঢাকায় আসছেন হানিয়া আমির

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৬ পিএম

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, তাদের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসছেন এই তারকা। কবে আসবেন, তা শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়ার। এক দশকের ক্যারিয়ারে ‘মেরে হামসাফার’, ‘ফেইরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি।

‘সরদারজি ৩’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে হানিয়ার। ছবিটি পাকিস্তানে সাফল্য পেয়েছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চরিত্রাভিনয়—সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে সানসিল্ক বাংলাদেশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সেই সূত্রে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশে আসছেন তিনি।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সানসিল্ক সম্প্রতি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা যা ভিটামিন সি ও ই’র গুণে দেয় ঝলমলে গ্লাস শাইন। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে এবং ব্ল‍্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে প্রথমবারের মতো ঢাকায় আসছেন হানিয়া আমির।

বাংলাদেশে বেশ কয়েকদিন থাকবেন তিনি এবং কাজ করবেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সানসিল্কের ইভেন্টেও থাকছে তার পক্ষ থেকে বিশেষ চমক। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানা যাবে সানসিল্ক বাংলাদেশের ফেসবুক পেইজে।

একাত্তর/আরএ
অদম্য শক্তি, তারার ভিড় আর প্রাণচাঞ্চল্যে আয়োজিত হলো শাওমি বাংলাদেশের রেডমি ১৫ পাওয়ার নাইট। এই বিশেষ আয়োজনে একত্র হয়েছিলেন দেশের জনপ্রিয় তারকা, কনটেন্ট ক্রিয়েটর, প্রযুক্তিপ্রেমী শাওমি ফ্যানরা।
হারপিক বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। বাংলাদেশে টয়লেট হাইজিন সচেতনতা বৃদ্ধিতে ও ব্যবসার প্রসার ঘটাতে হারপিকের সকল এ দেশীয় কার্যক্রমের শুভেচ্ছা দূত...
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে নানা ‘অনৈতিক’ কাজে জড়িয়ে পড়া জাহাঙ্গীর আলমের বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
পাঞ্জাবের জারানওয়ালা শহরে ৫টি চার্চ ও সেসব চার্চের নিকটবর্তী কয়েক ডজন বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে ১৪৬ জনকে...
স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হেরে ট্রফি হাতছাড়া করার পর এবার বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল দল! নিউ জার্সির স্টেডিয়ামে স্প্যানিশ ব্রিগেড যখন...
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৬ বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে ঘটে গেল বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম এক নাটকীয় ও বিতর্কিত ঘটনা! স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে যখন মেডেল নেওয়ার জন্য একে একে মঞ্চে উঠছিলেন...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর