বিএনপি-জামায়াতের ডাকা দশম দফার অবরোধের প্রথম দিন রাতে সিলেটের কদমতলীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এখনো কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বুধবার রাতে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা সুপার মার্কেটের সামনে আন্তঃজেলার ওই বাসটিতে আগুন দেওয়া হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে একটি ছোটো বাস দাঁড়িয়ে ছিলো। বাসের চালক ও হেলপার নাস্তা করতে গিয়েছিলেন। এ সময় দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়।
অগ্নিকাণ্ডের ঘটনায় প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা আগুন নিয়ন্ত্রণ আনে।
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা জানান, দুর্বৃত্তদের আটকে অভিযান চলছে। বাসের সিট ও বডির অনেক অংশ পুড়ে গেছে।
মানিকনগর চৌরাস্তায় তিন বাসে আগুন