বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তর-পূর্বে রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম

রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে ঢাকা রেলওয়ে স্টেশনের সঙ্গে দেশের উত্তর-পূর্বাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ের কর্মকর্তা জানিয়েছেন, তিতাস কমিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পরপরই এ ঘটনা ঘটে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়ে গেছে।

এই রুট দিয়েই রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ রয়েছে পুরো চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ঢাকা বিভাগের। এছাড়া রাজশাহী বিভাগের সিংহভাগ এবং খুলনা বিভাগের বেশ কিছু ট্রেনও এই রুট দিয়ে চলাচল করে।

পদ্মা সেতুর রেল সংযোগ চালু হওয়ায় কমলাপুর থেকে দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের কিছু রুটের রেল চলাচল স্বাভাবিক রয়েছে। 

কেএসএইচ
সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সারাদেশে জরাজীর্ণ রেললাইন এবং নিম্নমানের রক্ষণাবেক্ষণের কারণে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে।  তিনি জানান, দীর্ঘদিন ধরে রেলপথের এই নাজুক অবস্থা রেল...
ঈদযাত্রার দ্বিতীয় দিনেই উত্তরবঙ্গের রেল যোগাযোগে বড়ো ধরনের বিঘ্ন ঘটেছে। বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে গেছে সান্তাহার-চিলাহাটি-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল। ঘরমুখো...
মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স (ভাতা) যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসনে রেল কর্মকর্তা ও স্টাফদের বৈঠকে সমাধান হয়নি। তাই সোমাবর (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে ট্রেন চলাচল...
দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ রয়েছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রের তিনটি ইউনিটই এখন অচল। এর ফলে বিদ্যুৎ সরবরাহে বড় ধরণের বিঘ্ন সৃষ্টি হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর