পুরোপুরি বন্ধ রয়েছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৬ এএম

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র পুরোপুরি বন্ধ রয়েছে। ৫২৫ মেগাওয়াট ক্ষমতার এই কেন্দ্রের তিনটি ইউনিটই এখন অচল। এর ফলে বিদ্যুৎ সরবরাহে বড় ধরণের বিঘ্ন সৃষ্টি হয়েছে। 

কর্তৃপক্ষ বলছে, যান্ত্রিক ত্রুটির কারণেই তাপবিদ্যুৎকেন্দ্রটির উৎপাদনব্যবস্থা সচল করা যাচ্ছে না। এতে সোমবার সকাল নয়টা তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে আছে। 

দেশের প্রথম কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি এই প্রথম একসঙ্গে তিনটি ইউনিট বন্ধ হলো। ফলে উত্তরাঞ্চলের আট জেলায় ব্যাপক লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। 

এদিকে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর ছিদ্দিক বলেছেন, ত্রুটি সারানোর দায়িত্ব চীনের চুক্তিবদ্ধ কোম্পানি হারবিনের। কিন্তু তাদেরকে একাধিকবার চিঠি দেওয়া হলেও সাড়া দিচ্ছে না। 

তিনি বলেন, চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সব খুচরো যন্ত্রাংশ সরবরাহ করবে চীনের ওই প্রতিষ্ঠানটি। কিন্তু তারা তা করছে না। তাদের সঙ্গে চুক্তি থাকায় আমরা নিজেরাও যন্ত্রাংশ কিনতে পারছি না। 

এর আগে ২০২২ সালের অক্টোবরে তিন নম্বর ইউনিটের অয়েল পাম্প (টারবাইন জেনারেল) নষ্ট হয়ে যায়। সোমবারও একই সমস্যায় তৃতীয় ইউনিট বন্ধ হয়ে গেছে বলে জানান আবু বক্কর ছিদ্দিক। বলেন, চীন থেকে অয়েল পাম্প (টারবাইন জেনারেল) এলেই ইউনিটি চালু করা সম্ভব।

আরবি
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
হামে আক্রান্ত রোগীর ৮০ শতাংশের বয়স দু’বছরের নিচে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ৪ থেকে ১৫ মাস বয়সী শিশুরা। আর, সময়মত চিকিৎসা শুরু করতে না পারায়, মৃত্যুর হারও আশংকাজনক বলছেন...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর