এক যুগ পর সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দিলো সিরিয়া

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৯ পিএম

প্রায় এক দশক পর স্বাভাবিক হলো সৌদি-সিরিয়া কূটনৈতিক সম্পর্ক। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ১১ বছর পর সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর ২০১২ সালে সৌদি আরব ও সিরিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক ছিন্ন করে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাতে প্রেসটিভি জানিয়েছে, বুধবার সিরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আইমান সুসানকে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নতুন এই দায়িত্ব বুঝে নেয়ার আগে সুসান প্রেসিডেন্ট আসাদের সামনে শপথ নেন। এসময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ সেখানে উপস্থিত ছিলেন। 

এদিকে একই অনুষ্ঠানে আলজেরিয়াতেও নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট আসাদ। আলজেরিয়ায় নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন মাহের বাদদুর। 

এর আগে চলতি বছরের মে মাসে সিরিয়া ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে। একই মাসে আরব লীগও সিরিয়ার সদস্য পদ ফিরিয়ে দেয়। 

২০১১ সালে বিরোধীদের ওপর নৃশংস দমন-পীড়ন ও সিরিয়া গৃহযুদ্ধের জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করেছিল সৌদি আরব। এমনকি যুদ্ধকালীন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্রসহায়তা দিয়েছিল রিয়াদ। তখন থেকেই আসাদ সরকারের সঙ্গে সৌদি আরবের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় ২০১২ সালে সৌদি আরব ও সিরিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক ছিন্ন করে।

আরবিএস
হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর