নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জোয়া আখতারের 'দ্য আর্চিস'

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৩:১৩ পিএম

'দ্য আর্চিস' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা এবং বনি কাপুরের ছোট মেয়ে খুশি কাপুর। সাত ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সিনেমাটি দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

কেউ কেউ মনে করেছেন যে জোয়া আখতার সিনেমাটির মাধ্যমে তারা অতীতে ফিরে গেছেন। তবে অনেকে এটিকে তার 'দুর্বল' পরিচালনা হিসেবে অভিহিত করেছেন।

টাইমস অব ইন্ডিয়া জানায়, তরুণ অভিনেতাদের পারফরমেন্স সব মহলেই প্রশংসা কুড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা সুহানা, খুশি, অগস্ত্য, ভেদাং রায়না এবং অন্যদের পারফরম্যান্সকে দুর্দান্ত বলে অভিহিত করেছেন।

৫ ডিসেম্বর যশরাজ স্টুডিওতে হয়েছে ‘দি আর্চিজ’-এর প্রিমিয়ার শো। যেখানে উপস্থিত ছিলেন, অমিতাভ বচ্চন, রেখা, শাহরুখ খান, সাইফ আলী খান, হৃতিক রোশান, রণবির কাপুরসহ বলিউডের অনেক স্টার।

৮৪ বছর আগে, ১৯৩৯ সালে প্রকাশিত হওয়া আমেরিকান কমিকস আর্চিজ অবলম্বনে নির্মিত এই ওয়েবফিল্মটি। তবে ফিল্মটি গড়ে তোলা হয়েছে ষাটের দশকের ভারতের প্রেক্ষাপটে। একটি তরুণ ব্যান্ডদলকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই সিনেমার কাহিনী। যেখানে পাঁচ তরুনের মধ্যে প্রেম ভালোবাসা দ্বন্দকে তুলে ধরা হয়েছে।

একাত্তর/পিএজে
বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা এবং বিশিষ্ট সমাজকর্মী নানা পাটেকার আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স...
বলিউডের ‘গ্রিক গড’ হৃতিক রোশন এবং তাঁর প্রেয়সী সাবা আজাদ দেখতে দেখতে প্রেমের সম্পর্কের ৫টি বছর পূর্ণ করে ফেললেন! আর এই বিশেষ মাইলফলক উদ্‌যাপন করতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সাবার সঙ্গে একাধিক...
পর্দায় আবারও অক্টোবরের রহস্যময় স্মৃতি ফিরিয়ে এনে ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ নিয়ে সিনেমা হলে ফিরছেন বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন। গান্ধী জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে অভিষেক পাঠক পরিচালিত জনপ্রিয়...
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর