করোনা ঠেকাতে থাইল্যান্ডে কারফিউ

আপডেট : ০৯ জুলাই ২০২১, ১১:১৯ পিএম

করোনাভাইরাস রোধে থাইল্যান্ডে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। দেশটির রাজধানী ব্যাংককসহ নয়টি প্রদেশে প্রতিদিন সকাল ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত জারি থাকবে এ কারফিউ। 

শুক্রবার (৯ জুলাই) এক বৈঠক শেষে এ ঘোষণা দেয় দেশটির করোনাভাইরাস টাস্কফোর্স। আগামী সোমবার (১২ জুলাই) থেকে কার্যকর হবে এ কারফিউ।

বিধিনিষেধ অনুযায়ী, সেখানকার অধিবাসীদের ঘরে থেকেই সব কাজ করতে হবে। খুব জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়ায় থাকছে নিষেধাজ্ঞা।

খোলা রাখা যাবে সুপারমার্কেট, রেস্টুরেন্ট, ব্যাংক, ফার্মেসি ও ইলেকট্রনিকস স্টোর। তবে তা বন্ধ করে দিতে হবে রাত ৮টার মধ্যে। এছাড়া অন্য সব দোকান-পাট বন্ধ থাকবে।

মানুষজনের একসঙ্গে জড়ো হওয়ার বিষয়েও রয়েছে বিধিনিষেধ। পাঁচজনের বেশি মানুষ একত্র হতে পারবে না। রাত ৯টা থেকে বন্ধ থাকবে সব ধরনের গণপরিবহন।

আরও পড়ুন: হাইতির প্রেসিডেন্টকে হত্যকারীরা কলম্বিয়ার সাবেক সেনাসদস্য

দেশটিতে শুক্রবার ৯ জুলাই, নতুন করে ৯ হাজার ২৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৭২ জনের। গত এপ্রিল মাস থেকে থাইল্যান্ডে চলছে করোনার তৃতীয় ঢেউ।

এছাড়া তার আগের দিন বৃহস্পতিবার থাইল্যান্ডে করোনায় আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৭৫ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। করোনা সংক্রমণের এ ঊর্ধ্বগতি ​রোধে এমন কঠিন সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড কর্তৃপক্ষ।

একাত্তর/এসি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর