শেখ হাসিনা বিএনপিকে নিয়ে ভাববেন কেন: শাহজাহান ওমর

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৮ পিএম

ক্ষমতায় যাওয়া নিশ্চিত হলে বিএনপি নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন দলটির সাবেক নেতা শাহজাহান ওমর। যিনি দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় উঠেছেন।

একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘একাত্তর মঞ্চে’ সম্প্রতি অতিথি ছিলেন সদ্য বিএনপি ছাড়া এই নেতা।

তিনি বলেছেন, শেখ হাসিনা তার নিজের রাজনীতি নিয়ে ব্যস্ত। বিএনপি নিয়ে শেখ হাসিনা ভাববেন কেন?

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন একাত্তর টেলিভিশনের সম্পাদকীয় প্রধান নূর সাফা জুলহাজ। নিজের দল বদল, বিএনপির রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি নিয়ে কথা বলেছেন একাত্তর মঞ্চে।

বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ নিয়ে শাহজাহান ওমরকে প্রশ্ন করেন অনুষ্ঠানের সঞ্চালক নূর সাফা জুলহাজ।

শাহজাহান ওমর বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। একটি স্বাধীন দেশে অন্য কোনো দেশের হস্তক্ষেপ আমার মানসিকতার সঙ্গে যায় না। আমি পছন্দ করি না। আমদেরকে তারা জুজুর ভয় দেখায। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে এই জুজুর ভয় কাজ করবে না। সি ইজ ভেরি স্ট্রং।

পিটার হাসবে ‘বাবা’ সম্বোধন প্রসঙ্গ এড়িয়ে গিয়ে তিনি বলেন, বিএনপি মনে করে সাংগঠনিক উপায়ে নির্বাচন করে বর্তমান অবস্থায় ক্ষমতায় যাওয়া যাবে না। এজন্য অনেকে বাইরের শক্তিশালী রাষ্ট্রের সহযোগিতা আশা করে। এটা কাম্য নয়। জনগণ নিয়ে নির্বাচনে যাব। বিজয়ী না হলে বিরোধী দলে থাকবো। এটা গণতান্ত্রিক পদ্ধতি। আমাদের জনগণের কাছে যাওয়া উচিত। পরের শক্তিতে শক্তিমান না হয়ে নিজের শক্তিতে শক্তিমান হওয়া কাম্য।

গত ১৬ অক্টোবর রাজধানীতে বিএনপির উদ্যোগে ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয়-আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা’ বিষয়ে এক সেমিনারে শাহজাহান ওমরের বক্তব্য ভাইরাল হয়ে যায়।

সেদিন তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে উদ্দেশ করে বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের জন্য অবতার হয়ে এসেছেন। তার তো আমাদের আরো সাহস দেয়া দরকার, বাবারে তুই আমাদের বাঁচা, রক্ষা কর। তার বলতে হবে- আমি আছি তোমাদের সঙ্গে, তোমরাও ডেমোক্রেটিক কান্ট্রি আমরাও ডেমোক্রেটিক কান্ট্রি। পিটার হাস- বাবা ভগবান আসালামু আলাইকুম।’

সঞ্চালক প্রশ্ন করেন, গত তিন মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায়। আপনি সেই দলের প্রার্থী। আপনি কি মনে করেন, আওয়ামী লীগ নির্বাচনী ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী-গ্রহণযোগ্য করার চেষ্টা করেছে?

সাবেক বিএনপি নেতা শাহজাহান ওমর বলেন, নির্বাচনে জিতে কেউ ক্ষমতায় যায় না। রাজনীতিতে ক্ষমতা বলে কোনো জিনিস নেই। নির্বাচনে জিতে একটা দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়। শেখ হাসিনা আওয়ামী লীগের দলীয় প্রধান। তিনি তার রাজনীতি নিয়ে উদ্বিগ্ন। বিএনপির ব্যাপারে তার চিন্তা-ভাবনা করার দরকার নেই। বিএনপিতো তার কথা রাখবে না। ২৮ তারিখ যা হয়েছে আমরা জানতাম না। একটা অনুপ্রবেশকারী তৃতীয় পক্ষ কী করবে আমরা জানতাম না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি যে এতদূর যাবে সেটা বিএনপির নেতৃত্ব ভাবতেও পারেনি। শান্তিপূর্ণ সমাবেশ করার পরিকল্পনা ছিলো। তেবে আওয়ামী লীগের ভুল ছিলো। তারা পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারেনি। একটা পুলিশকে ধরে নিয়ে মারে, অন্য পুলিশতো কাছেই ছিলো। ধরলো না কেন? গাফিলতি যে নেই তা আমি বলবো না। বিএনপিকে কে নির্দেশ দিয়েছে জানি না। আমার মনে হয় বিএনপির উচ্চপর্যায়ের নেতৃত্ব এটা করতে পারে না।

বিএনপির অভিযোগ, সরকার তাদের ওপর নিপীড়ণ চালায়। বিরোধী দল হিসেবে বিএনপি যে কাজ সেখানে সরকার কি বাধা দেয়নি- এমন প্রশ্নের জবাবে ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী শাহজাহান ওমর বলেন, গণতান্ত্রিকভাবে অগ্রসর হলে সমস্যা নেই। যখন লঠি-সোটা নিয়ে যায়, ইট-পাটকেল মারে তখনতো আইনশৃঙ্খলা বাহিনী যেতে বাধ্য। পুলিশেরও ভুল আছে। ২৫ জনের মামলা। গায়েবি আসামি করে ৫০০ জন। এই ৫০০ জনকে হয়রানি করে। আমি মঞ্চে ছিলাম। আমি কেমন করে বিচারপতির বাসায় হামলা করলাম?

সঞ্চালক প্রশ্ন করেন, আপনি বিএনপির চারবারের সংসদ সদস্য ছিলেন। দুইবার প্রতিমন্ত্রী ছিলেন। কখনও আওয়ামী লীগ করেননি। বিএনপির ভাইস-চেয়ারম্যান ছিলেন। জেল থেকে নৌকা করে বের হলেন। আপনি বলেছিলেন, ‘হ্যাডম আছে বলেই এক ঘণ্টায় নমিনেশন’। এটা কী হ্যাডম না আপোষ?

শাহজাহান ওমর বলেন, হ্যাডাম একটা হিন্দি শব্দ। এর অর্থ ক্যাপাসিটি। জেল থেকে বের হওয়ার বিষয়ে এর কোনো সম্পর্ক নেই। নেত্রী শেখ হাসিনা আমাকে আগে থেকে চেনেন। বিভিন্ন আঙ্গিকে পরীক্ষা করে আমাকে নমিনেশন দিয়েছে। আর জেলখানা থেকে বেরিয়েছি নিজস্ব ক্যাপাসিটিকে। আমি জামিন পেয়ছি। আগেও তিনজন জামিন পয়েছেন। ম্যাজিস্ট্রেট কোর্ট আমাকে জামিন দেননি। জজকোর্ট আমাকে জামিন দিয়েছেন। এটা আমার প্রাপ্য।

বিএনপি নির্বাচনে অংশ না নিয়ে ভুল করেছে কিনা? ভুল করলে আগে কেন তিনি দল থেকে পদত্যাগ করেননি। এসব প্রশ্নের জবাবে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমর বলেন, আমি দুই বছর আগে একটি টেলিভিশনে বলেছি। বলেছি বিএনপি একটি নির্জীব দল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সমস্যা আছে। সরকারের ভুল ধরিয়ে দেওয়ার জন্য বিরোধী দল। এখন বিএনপি নির্বাচন করবে না। বিএনপি তখন নির্বাচন করবে যখন তারা ক্ষমতায় যাবে। আমি এই মতের বিপক্ষে। আমি বলেছি, আমি নির্বাচন করবো। হয় সরকারে না হয় বিরোধী দলে। একেবারেই যদি নির্বাচন না করি তাহলেতো গণতান্ত্রিক প্রক্রিয়া হলো না। বিএনপি কি সত্যিখার গণতন্ত্রে বিশ্বাস করে? এখানে আমার শঙ্কা আছে।

বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমেদের কথা তুলে ধরে সঞ্চালক নূর সাফা জুলহাজ প্রশ্ন রাখেন, তিনি বিএনপির রাজনীতিন করতেন। এরশাদের সময় জেলে গেলেন। পরে দল বদল করলেন। শাহজাহান ওমরও মওদুদের মতো ভূমিকা নিচ্ছেন কিনা?

জবাবে শাহজাহান ওমর বলেন, বিএনপিতে কেউ কথা বলে না। সকলে আজ্ঞাবহ। তোষামোদকারী। মওদুদ ভাই আর আমার পার্থক্য আছে। মওদুদ আহমেদ মুক্তিযোদ্ধা ছিলেন না। তিনি যোগ দিলেন এমন একজনের দলে যিনি দেশপ্রেমিক ছিলেন না। আমি যোগ দিয়েছি বঙ্গবন্ধুর দলে। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তার মেয়ে শেখ হাসিনা। একজন দৃঢ়চেতা নেত্রী। আমি বলি আয়রন লেডি। তিনি আমাকে নৌকা দিয়েছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। আমি কোনো রাজাকার পার্টিতে যোগ দেইনি।

নির্বাচনের সময় দল বদল কেন জানতে চাইলে তিনি বলেন, আমি ২৫ দিন জেলে ছিলাম। বাইরে থাকলে হয়তো দলকে বোঝাতাম। কথা রাখতো বলে মনে হয় না। নেত্রী আমাকে দেখা করতে বললেন। আমি আশ্চর্য হলাম বঙ্গবন্ধু কন্যা আমায় ডেকেছে। তিনি বললেন, আপনি জয়বাংলার লোক। নৌকায় ইলেকশন করেন। ওই যে বললেন না, হ্যাডাম। নেত্রী হয়তো দেখেছেন আমার ক্যাপাসিটি আছে। ডেডিকেশন, স্যাক্রিফাইস আছে।

 

     

কেএসএইচ
স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় যে অবাধ, মুক্ত নির্বাচনের আশা নিয়ে মাঠে নামা হয়েছিলো তা ফিকে হয়ে গেছে বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
নৈতিকতায় শক্ত থেকে ভুক্তভোগীর সুরক্ষা যেমন দিতে হবে তেমনি মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে বলে একটি আলোচনায় সভায় মত দিয়েছেন একজন বক্তা। সোমবার রাতে একাত্তর টেলিভিশনের নিয়মিত আয়োজন নূর...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা ছুঁয়ে দেখার জন্য কতটা মরিয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, তা মাঠের খেলা শুরু হওয়ার আগেই স্পষ্ট হয়ে গেল। আমেরিকার বিলাসবহুল কোনো রিসোর্টে ফুটবলাররা যাতে প্রমোদ...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর